ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

৯ মার্চ জেনে নিন ভরি প্রতি সোনা ও রুপার সর্বশেষ রেট

২০২৬ মার্চ ০৯ ১০:১৮:৫৬
৯ মার্চ জেনে নিন ভরি প্রতি সোনা ও রুপার সর্বশেষ রেট

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে সংশোধিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

গত বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম কমেছে ৬৪১ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়

২১ ক্যারেট সোনা ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা

১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা

সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

এর আগে গত ৩ মার্চ সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তবে নতুন সিদ্ধান্তে ভরিতে ৯ হাজার টাকার বেশি কমানো হয়েছে।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। বর্তমানে প্রতি ভরি

২২ ক্যারেট রুপা ৬ হাজার ৫৩২ টাকা

২১ ক্যারেট রুপা ৬ হাজার ২৪০ টাকা

১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা

সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে