ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

নারীদের জন্য বিশাল সুখবর দিল সরকার

২০২৬ মার্চ ০৭ ১৮:৪৬:৩০
নারীদের জন্য বিশাল সুখবর দিল সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকার এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে, যার মধ্যে অন্তত ৮০ হাজার পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

শনিবার (৭ মার্চ) সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও সতর্ক করে বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য খাতের সঠিক তদারকি ছাড়া সব পরিকল্পনা মেগা দুর্নীতির উৎসে পরিণত হতে পারে। তাই সরকারি কাজগুলো পাইপলাইনিং ও স্বচ্ছভাবে পরিচালনা করা অপরিহার্য।

এই পদক্ষেপের মাধ্যমে নারীদের স্বচ্ছল এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্য রাখা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে