ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আবারো আলোচনায় ড. ইউনূস, অভিনেতার পোস্টে তোলপাড়

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:৫২:৫৫
আবারো আলোচনায় ড. ইউনূস, অভিনেতার পোস্টে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক : সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবীণ অভিনেতা ফখরুল বাশার মাসুম। ওই স্ট্যাটাসে ড. ইউনূসের সঙ্গে তোলা একটি পুরনো ছবিও প্রকাশ করেন তিনি, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দেশের ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণ অনেকের কাছে আশার প্রতীক হিসেবে দেখা হলেও, অন্য একটি অংশের কাছে এটি ছিল অপ্রত্যাশিত ও বিতর্কিত সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের ১৮ মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পায় দেশ। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতৃত্বাধীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। দায়িত্ব ছাড়ার পরও নানা প্রসঙ্গে আলোচনায় রয়েছেন ড. ইউনূস।

অভিনেতা মাসুম বাশার জানান, এক সময় সৌদি আরবে অবস্থানকালে তিনি ড. ইউনূসের সান্নিধ্যে কিছুদিন কাটানোর সুযোগ পান। সে সময় সৌদি বাদশাহ বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করতে গিয়েছিলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে মাসুম বলেন, কাছ থেকে ড. ইউনূসকে দেখে তার মনে হয়েছে—এই দেশের দায়িত্ব গ্রহণ করা তার উচিত হয়নি।

মাসুম বাশারের ভাষ্য অনুযায়ী, দেশের সংকটময় মুহূর্তে যারা উদ্ধারকর্তা হয়ে আসেন, শুরুতে মানুষ তাদের সম্মান জানালেও সংকট কেটে গেলে তাদেরই কঠিন সমালোচনার মুখে পড়তে হয়। অনেক সময় সেই ব্যক্তিকেই সর্বোচ্চ পর্যায়ের আসামির মতো আচরণ করা হয়। তার মতে, এটাই দেশের রাজনৈতিক বাস্তবতা।

স্ট্যাটাসের শেষাংশে ড. মুহাম্মদ ইউনূসের সুস্থতা ও মঙ্গল কামনা করেন অভিনেতা। তবে তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সহকর্মী শিল্পী ও সাধারণ ব্যবহারকারীদের কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ ভিন্নমত প্রকাশ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে