ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফ্যামিলি কার্ডের জন্য প্রথম লিস্ট প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১১:৫১:২৯
ফ্যামিলি কার্ডের জন্য প্রথম লিস্ট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই পরীক্ষামূলক ধাপের আওতায় আপাতত ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কার্ড পাওয়ার ক্ষেত্রে সাত শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে, তারা হলেন: ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যের পরিবার, হিজড়া, বেদে জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এবং দশমিক ৫ একর বা তার কম জমির মালিক।

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ নামে নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালার মূল দর্শন হলো: “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।”

ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নীতিমালা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে