ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ, দেখবেন যেভাবে

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১১:৪৭:২০
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশ করা হবে।

দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

এ বছর মোট ৪৫,২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের বৃত্তি ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে। বোর্ডভিত্তিক ও উপজেলা ভিত্তিক কোটা নির্ধারণের মাধ্যমে বৃত্তি বিতরণ করা হবে।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়গুলোতে অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা হয়েছিল গত বছরের ২৮-৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি।

শিক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন

অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dpe.gov.bd এ গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিয়ে ফল দেখা যাবে।

এসএমএস পদ্ধতি: মোবাইলে মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল ২০২৬ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালে রেজাল্ট মেসেজের মাধ্যমে জানা যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে