ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১১:০৭:৫৭
ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং এক বার্তায় জানায়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অন্যতম নির্বাচনি অঙ্গীকার। সরকার গঠনের পর অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

ঈদের আগেই হতদরিদ্র পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী–কে। তার নেতৃত্বে কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন।

সদস্যদের মধ্যে আছেন— সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব ও সমাজকল্যাণ সচিব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে