ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রবাসীদের জন্য সুখবর

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৪:২৭:৫৮
প্রবাসীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে এবং ২০২৫-২৬ অর্থবছরের চলমান সময়ে রেমিট্যান্স আহরণে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২,৩০৮ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে (১-২১ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয় ছিল ১,৯১৩ মিলিয়ন মার্কিন ডলার। এর অর্থ, চলতি বছরের এই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০.৬ শতাংশ। এছাড়া ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনে দেশে এসেছে ১৮২ মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয়।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২১,৭৪১ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ১৭,৮৭৫ মিলিয়ন ডলারের তুলনায় ২১.৬ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের ফলে প্রবাসী আয় প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে