ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১১:২৬:৪৯
সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাযকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ ফেব্রুয়ারি) সূচকের উত্থানে মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টি কোম্পানির শেয়ারদর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে