ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

 আ. লীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত 

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১১:০৮:৩৯
 আ. লীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত 

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা ঘটে শুক্রবার রাত ৯টার দিকে পত্তাশী ইউনিয়নের বাজার এলাকার পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায়।

আহতরা হলেন: মোঃ নজরুল ইসলাম ফকির (৫৫), পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি, জাহিদ হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি, মোঃ নাহিদ হোসেন (১৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা, নাছির উদ্দীন ফকির (৫০), নাইম হোসেন (২৮)

স্থানীয়রা ডাকচিৎকার শুনে এগিয়ে গেলে তারা পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে পিরোজপুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেছেন, হামলার নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে ছাত্রলীগ নেতা রায়হান এবং যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮-১০ জন। তাদের দাবি, ৫ ফেব্রুয়ারির প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।”

ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে