ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাসায় ফিরলেন মেঘমল্লার বসু, যা বলছে স্বজন-পুলিশ

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৯:৪৪:৪৪
বাসায় ফিরলেন মেঘমল্লার বসু, যা বলছে স্বজন-পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস (এনপিএ)’–এর অন্যতম উদ্যোক্তা মেঘমল্লার বসু একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট একসঙ্গে সেবন করেন। পরে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেলে তিনি বাসায় ফিরে যান। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় থেকেই পর্যবেক্ষণে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও জোনের সহকারী কমিশনার আক্কাস আলী জানান, দুপুরের পর মেঘমল্লার বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসা শেষে বিকেলে তিনি বাসায় ফিরে গেছেন।

হাসপাতালে তার সঙ্গে থাকা এক যুবক, যিনি নিজেকে মেঘমল্লারের ‘ভাই’ পরিচয় দেন, গণমাধ্যমকে জানান যে একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট সেবনের কারণ সম্পর্কে তারা এখনো নিশ্চিত নন।

এর আগে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন এবং দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।তবে কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে