ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

টানা সমন্বয়ের পর আবারও কমলো স্বর্ণের দাম

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১০:৩৫:৪৫
টানা সমন্বয়ের পর আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বড় পতনের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল সাড়ে ৯টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে স্বর্ণের তালিকা

২২ ক্যারেট: ২,৫৫,৫৫৮ টাকা প্রতি ভরি

২১ ক্যারেট: ২,৪৩,৯৫৩ টাকা প্রতি ভরি

১৮ ক্যারেট: ২,০৯,০৭৭ টাকা প্রতি ভরি

সনাতন পদ্ধতি: ১,৭১,১১১ টাকা প্রতি ভরি

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১২ দফা কমানো হয়েছে।অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়—যেখানে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে