‘সিক্রেট ফাইল’-এ বন্দি বিএনপির মন্ত্রিসভার নাম!
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দলটি ২০৯টি আসন পেয়েছে। ফলে প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন—নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন? গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রীদের বিভিন্ন তালিকা ঘুরে বেড়ালেও বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই অনুমাননির্ভর। চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে জানেন কেবল দলীয় চেয়ারম্যান।
দলীয় সূত্রগুলোর দাবি, মন্ত্রিসভা গঠন নিয়ে তারেক রহমান দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেননি। দু-একজন সিনিয়র নেতার সঙ্গে পরামর্শ হলেও তারা বিষয়টি চেয়ারম্যানের একক সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ফলে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকাকে দলীয় নীতিনির্ধারকরা ‘সিক্রেট ফাইল’ হিসেবে উল্লেখ করছেন—যা কঠোর গোপনীয়তার মধ্যেই চূড়ান্ত করা হচ্ছে।
দলটির নির্বাচিত এমপিদের বড় অংশই মন্ত্রী হওয়ার বিষয়ে আগ্রহী বলে জানা গেছে। কেউ নিজেকে যোগ্য প্রার্থী মনে করছেন, কেউ বা নানাভাবে যোগাযোগ ও তদবির চালাচ্ছেন। তবে সরাসরি তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলার সুযোগ নেই বললেই চলে। অনেকেই সিনিয়র নেতাদের কাছে নিজেদের আন্দোলন-সংগ্রামের ভূমিকা ও জেল-জুলুমের ইতিহাস তুলে ধরছেন।
এদিকে সামাজিক মাধ্যমে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্ভাব্য তালিকা প্রকাশ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কিছু নাম একাধিক তালিকায় মিললেও বেশিরভাগ ক্ষেত্রেই ভিন্নতা দেখা যাচ্ছে। টেকনোক্র্যাট কোটায়ও নানা নাম যুক্ত হচ্ছে বলে জানা গেছে। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তালিকার সত্যতা নিশ্চিত করার সুযোগ নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘মন্ত্রিসভায় কারা আসছেন—এ বিষয়ে আমার জানা নেই। আমাকে এখনো ফোন দেওয়া হয়নি। ফোন দিলে জানাতে পারব।’
তিনি আরও বলেন, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তালিকাগুলো প্রকাশিত হচ্ছে, সেগুলো অনুমাননির্ভর।সব মিলিয়ে, নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা-কল্পনাই ভরসা—আর চূড়ান্ত তালিকাটি আপাতত রয়ে গেছে তারেক রহমানের ‘সিক্রেট ফাইল’-এ।
মুসআব/
পাঠকের মতামত:
- তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন
- সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
- শ্লথ লেনদেনেও বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা
- ০৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আজকের সংসদ অধিবেশনে যেসব বিষয়ে নজর থাকবে
- ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
- এক কথায় সব জল্পনার ইতি টানলেন মেসি
- বাংলাদেশকে বেছে নিল স্টারলিংক, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার
- খেলাপি ঋণ নিয়ে বড় পদক্ষেপ, নতুন আইন আনছে সরকার
- বিদেশিদের লেনদেন বেড়েছে, তবুও বেড়েছে শেয়ার বিক্রির চাপ
- হাসিনার দেশে ফেরা নিয়েও মুখ খুললেন রুমিন ফারহানা
- রাজনৈতিক সমীকরণ নিয়ে মাহফুজ আলমের আলোচিত পোস্ট
- মালয়েশিয়ায় বদলে গেল কর্মী নিয়োগের নিয়ম
- দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা জাতীয় দলের ক্রিকেটারের
- ইসলামী ব্যাংকের সুশাসন ও আমানতের নিরাপত্তা চেয়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ভারত-চীনের টানাপোড়েনে নতুন কৌশলে বাংলাদেশ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- কমল স্বর্ণের দাম, কারণ জানালেন বিশ্লেষকরা
- ইকরার মৃত্যুর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- ভিটামিন বি-৩ সমৃদ্ধ খাবার খেলে মিলতে পারে যেসব উপকার
- এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ
- ০৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজার অস্থির করার চেষ্টা ব্যর্থ, বিনিয়োগকারীদের আস্থায় উত্থান অব্যাহত
- ০৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়াশিং ইউনিট বন্ধ করে নতুন পরিকল্পনায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- উত্তরা ফাইন্যান্সের তিন বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জানাজাকে ঘিরে উত্তেজনা, ট্রাম্প-বিবিকে লক্ষ্য করে স্লোগান
- ভয়াবহ পাহাড়ধস, একই পরিবারের ৩ জনসহ নিহত ৯
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন
- ইতিহাসে ব্রাজিল গড়ল অবাঞ্ছিত ‘হেক্সা’
- বিদায় নিলেও ফিফা থেকে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছে ব্রাজিল
- বিদ্যুৎ না থাকলেও মাংস ভালো রাখার কার্যকর উপায়
- সরকারি ক্রয় ব্যবস্থায় সরকারের নতুন উদ্যোগ
- একযোগে ৩৮ বিচারককে বদলি
- ডিএসইর সিদ্ধান্তে আইন লঙ্ঘনের অভিযোগ
- ফেস দ্যা পিপলকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত করবে পিবিআই
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি













