ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৭০ হাজার প্রস্তাবের মধ্য থেকে চূড়ান্ত হলো আহমাদুল্লাহর বইয়ের নাম

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৯:৪৪:২১
৭০ হাজার প্রস্তাবের মধ্য থেকে চূড়ান্ত হলো আহমাদুল্লাহর বইয়ের নাম

নিজস্ব প্রতিবেদক : ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ নতুন বই প্রকাশ করতে যাচ্ছেন। বইটির নামের প্রস্তাবে প্রায় ৭০,০০০ মানুষ অংশগ্রহণ করেছিলেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি চূড়ান্ত নাম ঘোষণা করেছেন—“ঈমানের অপরিহার্য পাঠ”।

শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে জানিয়েছেন, বইটি লেখার সময় জীবনের বিভিন্ন অনুসন্ধান ও নতুন ধারণা তাকে নতুন করে ‘বইপাগল’ ছাত্র মনে করিয়েছে। দুই বছর ধরে লেখা এই বইটি ঈমানের মৌলিক বিষয়সমূহ তুলে ধরে, কুরআন ও হাদিসের আলোকে ঈমান-পরিপন্থি কুফর ও নিফাকের লক্ষণগুলোও চিহ্নিত করেছে। পাশাপাশি সময়ের সংশয় ও সংকটের প্রেক্ষাপটে ঈমানের প্রয়োজনীয়তা ও সুফলের ওপর আলোকপাত করা হয়েছে।

ভবিষ্যতে তিনি ইসলামের ইবাদত, আখলাক, লেনদেন ইত্যাদি বিষয়ে স্বতন্ত্র বই প্রকাশের পরিকল্পনা করছেন। শায়খ আহমাদুল্লাহ পাঠকদের দোয়া কামনা করেছেন, যাতে মহান আল্লাহ এই বইকে কবুল করেন এবং এটি ঈমান শেখা ও পুনর্মূল্যায়নের মাধ্যম হয়ে দাঁড়ায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে