ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে ফল প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২১:৫০:২৬
পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী মো. নুরুল হক বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে গণঅধিকার পরিষদের এই প্রার্থীর বিজয়ের তথ্য জানা গেছে।

ভোটের আংশিক ফলাফলে দেখা গেছে, নুরুল হক অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভালো অবস্থানে রয়েছেন এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বেশ উত্তেজনাপূর্ণ ছিল।

এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইের ঘটনা ঘটেছে।

নির্বাচনের সময় সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।

নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পটুয়াখালী-৩ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে