ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বেসরকারি ফলাফলে বিএনপি ৫, জামায়াত ১ আসনে জয় পেয়েছে

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২১:৩২:২১
বেসরকারি ফলাফলে বিএনপি ৫, জামায়াত ১ আসনে জয় পেয়েছে

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ৬টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫টি আসনে জয় পেয়েছে বিএনপি এবং ১টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী।

বিজয়ী আসনগুলো হলো:

বিএনপি: কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, বগুড়া-২ ও কক্সবাজার-৩

জামায়াত: শেরপুর-১

কিছু ফলাফলের বিস্তারিত:

সুনামগঞ্জ-২: বিএনপি প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী ৮২টি কেন্দ্রে ৭৪,২৮৯ ভোট পেয়ে এগিয়ে। জামায়াতের শিশির মনির ৪২,৪৬৭ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ-১: বিএনপি প্রার্থী মো. আসাদুজ্জামান ১,৭১,৫৯৮ ভোটে জয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মতিউর রহমান পেয়েছেন ৫৫,৫৭৭ ভোট।

কক্সবাজার-৩: বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজল

বগুড়া-২: বিএনপি প্রার্থী মীর শাহে আলম

শেরপুর-১: জামায়াতের মো. রাশেদুল ইসলাম রাশেদ

দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয় এবং এখন গণনার কাজ চলছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬,০৩১ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ৪৭.৯১ শতাংশ।মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে