ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হান্নান মাসউদের পরিবারের ওপর হামলার অভিযোগ

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১১:১৭:১৮
হান্নান মাসউদের পরিবারের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী এবং তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে। অভিযোগকারীরা দাবি করেছেন, বিএনপির নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে পথ অবরোধ করে হামলা চালিয়েছে।

হামলায় শ্যামলী সুলতানাকে রড দিয়ে মারধর করা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একই সময় হান্নান মাসউদের ভাইসহ কয়েকজন আহত হয়েছেন। হামলার ভিডিও ধারণকারী একজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

শ্যামলী সুলতানা জেদনী নিজের ফেসবুকে লিখেছেন, “আমাকে রড দিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিয়েছে। আমার দেবরকে এক সঙ্গে মেরেছে।”

এ ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন জানিয়েছেন, "হাতিয়া নিয়ে বেশ গুজব ছড়ানো হচ্ছে। আমরা মাঠে আছি এবং সমস্যার খবর পেলেই সেখানে যাচ্ছি।"

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে