ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শেরপুর সদরের নলবাইদ কেন্দ্রে ৩টি ব্যালট বই ছিনতাই

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১০:৫৬:৫১
শেরপুর সদরের নলবাইদ কেন্দ্রে ৩টি ব্যালট বই ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, ভোটগ্রহণ সকাল থেকে সুষ্ঠুভাবে চলছিল। তবে সকাল ১০টার আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এই তিনটির মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।

জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইয়ে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। এখনও একটি গণভোটের ব্যালট বই এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের বই উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে, এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন।

শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত থাকলেও শেরপুর-১ ও শেরপুর-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে। শেরপুর-১ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২, নারী ২ লাখ ২৬ হাজার ৮, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এখানে মোট ১৪৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে