ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আসিফ মাহতাবের গণভোটে ‘না’ ভোটের পেছনে আসল কারণ

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১০:৩৯:৫৫
আসিফ মাহতাবের গণভোটে ‘না’ ভোটের পেছনে আসল কারণ

নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস ঘোষণা দিয়েছেন, আসন্ন গণভোটে তিনি ‘না’ ভোট দেবেন। সোমবার তিনি এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্ত জানান।

আসিফ মাহতাব বলেন, “অনেকেই জানতে চেয়েছেন, আমি জুলাই সনদে ‘হ্যাঁ’ দেব নাকি ‘না’। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি অনলাইনে খুব সক্রিয় নই। কিন্তু আপনাদের প্রচুর মেসেজ পাওয়ায় স্পষ্ট করে বলছি—আমি ‘না’ ভোট দেব।”

তিনি আরও ব্যাখ্যা করেন, তার সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো জুলাই সনদে ৮৪ নম্বর ধারা। এই ধারার বাস্তবায়ন হলে বাংলাদেশ ‘ওপেন গভমেন্ট পার্টনারশিপে’ যোগ দেবে। আসিফ মাহতাব মনে করেন, এই অংশগ্রহণ এলজিবিটিকিউ অধিকার বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত, যা তিনি এবং সাধারণ জনগণ আগে থেকে সমর্থন করেননি।

তিনি বলেন, “আমি ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনি করেন নাই। কিন্তু সনদ পাশ হলে এটি এলজিবিটিকিউ বাস্তবায়নে বাধ্যতামূলক হয়ে যাবে।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে