আইপিওর টাকা সিঙ্গাপুরে; লুব-রেফের ফাঁস হওয়া প্রতারণার চিত্র
নিজস্ব প্রতিবেদক : লুব-রেফ বাংলাদেশ শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়ামে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। তবে কোম্পানিটি ভুয়া মুনাফা ও সম্পদ দেখিয়ে এই বিশাল অর্থ উত্তোলন করেছে। পরবর্তীতে এই টাকা ব্যবহার করা হয়েছে পরিচালকদের ব্যক্তিগত সুবিধার জন্য, যেমন রাজধানীর বসুন্ধরায় ফ্ল্যাট ক্রয় এবং সিঙ্গাপুরে অর্থ পাচার।
কোম্পানিটির পর্ষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন রুবাইয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার স্বামী মোহাম্মদ ইউসুফ। শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে তাদের দুই সন্তান মো. সালাউদ্দিন ইউসুফ ও ড. ইসরাত জাহান দায়িত্বে আছেন।
২০২১ সালে বিতর্কিত ইস্যু ম্যানেজার এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট-এর মাধ্যমে লুব-রেফ শেয়ারবাজারে আসে। প্রকল্পের জন্য নির্ধারিত খরচ অনুযায়ী ৪৬ কোটি টাকা ঋণ পরিশোধে, ৬ কোটি টাকা আইপিও খরচে, এবং ৯৮ কোটি টাকা মেশিনারি কেনা ও ইনস্টলেশনে ব্যয় করার কথা ছিল। কিন্তু আইপিও ফান্ড ইউটিলাইজেশন রিপোর্ট অনুযায়ী, ৯৮ কোটি টাকার মধ্যে ৮৫ কোটি টাকা মেশিনারি, জমি উন্নয়ন ও সিভিল কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়েছে। তবে নিরীক্ষক সরেজমিনে গিয়ে এসব সম্পদ খুঁজে পাননি।
হিসাববিদ মনোয়ার হোসেন বলেন, "যদি নিরীক্ষক প্রকৃত অবস্থান না পান, তবে বোঝা যায় টাকা ভুয়া সম্পদ দেখানোর মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।"
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক আবুল কালাম জানিয়েছেন, "আইপিও ফান্ডের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কমিশন সহ্য করবে না। লুব-রেফের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
মোহাম্মদ ইউসুফ নেতৃত্বাধীন প্রতারক চক্র বিনিয়োগকারীদের টাকা ভুয়া সম্পদ দেখানোর মাধ্যমে আত্মসাৎ করেছে। এতে কোম্পানি ধুঁকে ধুঁকে টিকে আছে। কোম্পানিটি বসুন্ধরায় ফ্ল্যাট ক্রয় এবং সিঙ্গাপুরে অর্থ পাচার করেছে। এছাড়া ইউসুফের মেয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির।
নিরীক্ষকরা আরও প্রকাশ করেছেন যে, ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির স্থায়ী সম্পদ ৫৮৪.৪০ কোটি টাকা হলেও, সরেজমিনে ১১৪.৯২ কোটি টাকার অস্তিত্ব পাওয়া যায়নি। আইপিওর টাকা প্রকল্পে ব্যবহার করা হয়নি, অথচ তা ব্যবহৃত হিসেবে দেখানো হয়েছে।
আইপিওর মাধ্যমে সংগ্রহ করা ১৫০ কোটি টাকার মধ্যে ১৩.১০ কোটি টাকা এখনও অব্যবহৃত ছিল এবং ধ্বংসপ্রাপ্ত স্যোশাল ইসলামী ব্যাংকে রাখা হয়েছিল। পরে এই অর্থ ফেরত পাওয়া গেছে, কিন্তু তা ঝুঁকিপূর্ণ ছিল।
লুব-রেফের শেয়ারপ্রতি মূল্যও বড় ধাক্কা খেয়েছে। ২০২১ সালে শেয়ারপ্রতি ৩০ টাকায় ইস্যু করা হলেও, বর্তমানে শেয়ারের দাম ৯.২০ টাকায় নেমেছে। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানে অযোগ্যতা এবং আর্থিক অসংগতি বছরের পর বছর ধরে দেখা গেছে।
নিরীক্ষকরা উল্লেখ করেছেন, কোম্পানির জমি উন্নয়ন, কাঁচামাল ক্রয় ও ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেসে প্রদত্ত খরচের কোনো বাস্তব প্রমাণ নেই। আইপিওর সময় কোম্পানি প্রিমিয়াম পাওয়ার যোগ্য ছিল না, কিন্তু ভুয়া তথ্য দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে।
এ ঘটনার ফলে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিএসইসির নজরদারিতে কোম্পানিটির ফান্ড ব্যবহারের অনিয়ম তদন্তাধীন রয়েছে।
নাহিদ/
পাঠকের মতামত:
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি






.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

