যুক্তরাষ্ট্রের সঙ্গে পোশাক বাণিজ্যে যুগান্তকারী চুক্তি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকের ওপর আরোপিত রেসিপ্রোকল ট্যারিফ বা পাল্টা শুল্ক শূন্য করা হয়েছে। পাশাপাশি চূড়ান্তভাবে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্কের হার ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি এ চুক্তিতে স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ।
চুক্তি সইয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাণিজ্যবিষয়ক আলোচক দল বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার আলোচনায় সামগ্রিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের আলোচক দলের ‘অবিশ্বাস্য প্রচেষ্টার’ প্রশংসা জানান। গ্রিয়ার বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির সঙ্গে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে।
চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “এই চুক্তি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি নতুন ঐতিহাসিক স্তরে উন্নীত করেছে। এর ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একে অপরের বাজারে উল্লেখযোগ্যভাবে বাড়তি প্রবেশাধিকার পাবে।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, “পারস্পরিক শুল্ক হ্রাস আমাদের রপ্তানিকারকদের জন্য বাড়তি সুবিধা সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত নির্দিষ্ট টেক্সটাইল ও পোশাক পণ্যে শূন্য শুল্ক সুবিধা বাংলাদেশের পোশাক খাতে উল্লেখযোগ্য গতি সঞ্চার করবে।”
চুক্তিটি সোমবার উপদেষ্টা পরিষদের অনুমোদন পেয়েছে। উভয় পক্ষ আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করলে এটি কার্যকর হবে।
তবে চুক্তির সব শর্ত এখনো প্রকাশ করা হয়নি। কারণ এর আগে এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছিল বাংলাদেশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তির বিষয়টি প্রথম আলোচনায় আসে গত বছরের এপ্রিলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল ১০০ দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় বাংলাদেশের জন্য শুল্কহার নির্ধারণ করা হয় ৩৭ শতাংশ।
পরবর্তীতে তিন মাসের জন্য শুল্ক আরোপ স্থগিত করা হয়। এরপর ৭ জুলাই বাংলাদেশের ওপর শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। আলোচনার ধারাবাহিকতায় গত বছরের ২ আগস্ট পাল্টা শুল্কের হার নির্ধারিত হয় ২০ শতাংশ, যা ১ আগস্ট থেকে কার্যকর হয়। সর্বশেষ চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সময় তা আরও এক শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ চুক্তিতে শুল্ক ও অশুল্ক বাধা, ডিজিটাল বাণিজ্য ও প্রযুক্তি, উৎসবিধি, জাতীয় নিরাপত্তা এবং বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য, উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করেছে বাংলাদেশ।
নাহিদ/
পাঠকের মতামত:
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পোশাক বাণিজ্যে যুগান্তকারী চুক্তি
- আবার বাড়ল সোনার দাম, নতুন তালিকা প্রকাশ
- জানুন ভোট দেওয়ার বিস্তারিত নিয়মকানুন
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- ক্ষমা চাওয়ার পরও থামছে না স্টারমারের বিপদ
- ডিজিটাল সংস্কারে বদলে যাচ্ছে শেয়ারবাজার: বাংলাদেশ ব্যাংক
- শাহরিয়ার কবিরের ভোট কেনার ভিডিও ভাইরাল
- এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনই ক্ষমতা উদ্ধারের সুযোগ: তারেক রহমান
- পরিবারতন্ত্র হটিয়ে নতুন রাজনীতির অঙ্গীকার জামায়াতের
- ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট স্থগিত
- রমজানে অফিসের নতুন সময়সূচি ঘোষণা
- জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি
- নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা
- ওমানকে ধসিয়ে দিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের
- ভোটকেন্দ্রে মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ
- নীতি সুদহার অপরিবর্তিত; বেসরকারি ঋণে বড় বাজি কেন্দ্রীয় ব্যাংকের
- এজাজের ‘অপসারণ’ নিয়ে ভুল বোঝাবুঝি, সত্য জানা গেল!
- যেসব কারণে রোজা মাকরুহ হয়ে যায়
- সূচকের বড় লাফে উজ্জ্বল পারফরম্যান্স ৮ খাতের
- সচিবদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা
- এবারের নির্বাচনে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স
- র্যাবের হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান
- ইসির বড় নির্দেশনা: ৮২ ঘণ্টা বাইরে বের হলেই বিপদ
- স্বামী দেহ ব্যবসায় বাধ্য করায় যে কাণ্ড ঘটালেন তরুণী
- এবারো পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
- ভোটের আগে ‘মন্ত্রী কার্ড’ খেলল জামায়াত!
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গুরুত্বপূর্ণ নির্দেশনা
- রেকর্ড উত্থানে আড়াই ডজন প্রতিষ্ঠান হল্টেড
- ফুঁসে উঠল বাংলাদেশ ব্যাংক—পদত্যাগের আল্টিমেটাম
- এজাজকে সরিয়ে ডিএনসিসির নতুন প্রশাসক নিয়োগ
- ১০ শেয়ারের অবদানে শক্তিশালী উত্থানে শেয়ারবাজার
- ভোটকেন্দ্রে ফোন নিষিদ্ধ: স্বচ্ছ নির্বাচন নাকি নিয়ন্ত্রণ কৌশল
- ভাইরাল ‘জামায়াতের গানে শাকিব খান’ জানুন সত্যতা
- ডেইলি স্টার–প্রথম আলো হামলা নিয়ে ডিএমপির ব্যাখ্যা
- ০৯ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- চার মাসের রেকর্ড ভেঙে উর্ধ্বমুখী শেয়ারবাজার
- ০৯ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বন্ধ থাকবে দেশের সব মাদ্রাসা, জেনে নিন সব গুরুত্বপূর্ণ তারিখ
- ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ
- মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াতের কড়া প্রতিক্রিয়া
- কেমন হবে হাসিনা ছাড়া গোপালগঞ্জের ভোট!
- আইপিওর টাকা সিঙ্গাপুরে; লুব-রেফের ফাঁস হওয়া প্রতারণার চিত্র
- ৪০০ গজে ফোন নিষেধ, হাসনাতের সজাগ সতর্কবার্তা
- পে-স্কেল ও কর আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক বার্তা
- নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা
- যাত্রীদের জন্য জরুরি তথ্য— বাস চলাচলে নতুন সিদ্ধান্ত
- দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ
- বিএসসির মুনাফায় নতুন সমীকরণ
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
- টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
- সেনাবাহিনীর পর এবার ব্যাংক কর্মকর্তা; বিতর্কিত ভিডিও ফাঁস
- ভোটের উত্তাপে দেশের শেয়ারবাজার: সুযোগ নাকি ঝুঁকি?
- প্রিমিয়ার ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- ডিভিডেন্ড পেয়েছে তিন কোম্পানির বিনিয়োগকারীরা
- ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন জামায়াত আমির
- বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির ৫ বছরের হিসাবে ‘বিশেষ তল্লাশি’
- ফুঁসে উঠল বাংলাদেশ ব্যাংক—পদত্যাগের আল্টিমেটাম
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ব্যবসা সম্প্রসারণে সুফল, দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী পারফরম্যান্স
- ইশতেহারে শেয়ারবাজার: বিএনপির পরিকল্পনায় আশাবাদী ব্রোকাররা
- সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
জাতীয় এর সর্বশেষ খবর
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পোশাক বাণিজ্যে যুগান্তকারী চুক্তি
- আবার বাড়ল সোনার দাম, নতুন তালিকা প্রকাশ
- জানুন ভোট দেওয়ার বিস্তারিত নিয়মকানুন
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা














