ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ক্ষমা চাওয়ার পরও থামছে না স্টারমারের বিপদ

২০২৬ ফেব্রুয়ারি ১০ ০৯:০১:৪৭
ক্ষমা চাওয়ার পরও থামছে না স্টারমারের বিপদ

নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত একটি নিয়োগ ইস্যুতে ক্ষমা চাওয়ার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এই সংকট তৈরি হয়েছে।

এ ঘটনায় স্টারমারের দুই ঘনিষ্ঠ সহযোগী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। প্রথমে পদত্যাগ করেন তার চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি। এরপর দায়িত্ব ছাড়েন যোগাযোগ প্রধান টিম অ্যালান। এসব পদত্যাগে প্রধানমন্ত্রীর নেতৃত্ব আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারওয়ার প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, ডাউনিং স্ট্রিটে একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং দলটির নতুন নেতৃত্ব প্রয়োজন।

তার মতে, বর্তমান পরিস্থিতি আসন্ন স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, স্কটল্যান্ডে লেবার পার্টি বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে।

তবে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, কিয়ার স্টারমার পদত্যাগ করবেন না এবং তিনি সরকারের কার্যক্রম পরিচালনায় মনোযোগী রয়েছেন। মন্ত্রিসভার একাধিক সদস্যও তাকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, এই মুহূর্তে নেতৃত্ব পরিবর্তন নিয়ে আলোচনা শুরু করা সমীচীন হবে না।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে