ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৬:১৫:১৭
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছে প্রথমে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য, ট্যারিফ ইস্যু এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একটি চমৎকার বৈঠক হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে