ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৯:১৮:০২
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি

আন্তর্জা‌তিক ডেস্ক: জাপানের রাজনৈতিক ইতিহাসের দীর্ঘ প্রথা ভেঙে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন সানায়ে তাকাইচি। রোববারের সাধারণ নির্বাচনে তাঁর নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অভাবনীয় ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর তথ্যমতে, প্রতিনিধি পরিষদের ৪৬৫টি আসনের মধ্যে তাকাইচির এলডিপি জোট ৩৫২টিতে জয়ী হয়েছে, যেখানে এককভাবে এলডিপি-ই পেয়েছে ৩১৬টি আসন—যা মোট আসনের প্রায় ৬৮ শতাংশ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের ইতিহাসে কোনো একক দল হিসেবে প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার এই ঘটনা এটাই প্রথম। জাপানের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এই অভাবনীয় সাফল্যকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছে। তাকাইচির এই জয় জাপানের রক্ষণশীল রাজনীতির জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা সংসদীয় কার্যক্রমে তাঁর দলের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করল।

অথচ মাত্র দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সালে এলডিপি সংসদের উভয় কক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল, যা দলকে অস্তিত্ব সংকটে ফেলে দেয়। সেই কঠিন পরিস্থিতিতে গত অক্টোবরে দলের হাল ধরেন সানায়ে তাকাইচি। দায়িত্ব নিয়েই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে, তাঁর নেতৃত্বে দল যদি আবারও সংখ্যাগরিষ্ঠতা ফিরে না পায় তবে তিনি পদত্যাগ করবেন। রোববারের জয় কেবল তাঁর সেই অঙ্গীকারকেই পূর্ণ করেনি, বরং জাপানের রাজনীতিতে তাঁকে এক অপরাজিত নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে