ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৬:৩৪:০৭
মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (০৩ ফেব্রুয়ারি’২৬) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সূচকের ধারাবাহিক উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ মঙ্গলবার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৯ কোটি ৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ৮১ টাকা ১০ পয়সা থেকে ৮৯ টাকা ৮০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৮ কোটি ৫৩ লাখ ২২ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকায়। আর শেয়ারটির দর ২১৮ টাকা ৪০ পয়সা থেকে ২২০ টাকা ৫০ পয়সায় উঠানামা করে।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। আজ ডিএসইতে ব্যাংকটির মোট ১৬ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৪ টাকায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ১১৩ টাকা থেকে ১১৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে