ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

০৩ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৪:৪৯:২৭
০৩ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ফিনিক্স ফাইন্যান্স ৫.৪১ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫.০০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৪.৯১ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক ৪.৩৫ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশন ৪.১৭ শতাংশ, সেন্ট্রাল লাইফ ইন্স্যুরেন্স ৪.০৮ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৮৫ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে