ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

২৫০০ কোটি টাকার বন্ড আসছে, কিনবেন যেভাবে 

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:১৩:৫৫
২৫০০ কোটি টাকার বন্ড আসছে, কিনবেন যেভাবে 

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৫০০ কোটি টাকার সুকুক (ইসলামী বন্ড) ইস্যু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নতুন এই প্রকল্পের নাম নির্ধারণ করা হয়েছে ‘সপ্তম বিনিয়োগ সুকুক বন্ড’। খোলা বাজার থেকে অর্থ সংগ্রহ করে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।৭ বছর মেয়াদি এই সুকুক বন্ডটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে।

সুকুক বন্ডে বিনিয়োগের জন্য ন্যূনতম বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সাধারণত ট্রেজারি বন্ড বিক্রি করে। এছাড়া কিছু সহযোগী ব্যাংকও এই সেবা প্রদান করে।

বিনিয়োগের আগে নিশ্চিত হতে হবে—আপনার ব্যাংক ট্রেজারি পণ্য বিক্রি করে কি না। যদি না করে, তাহলে ট্রেজারি পণ্য বিক্রয়কারী ব্যাংকে হিসাব খুলে বিনিয়োগ করতে হবে।

সব আবেদনকারীই বন্ড পাবেন, তবে আনুপাতিক হারে বণ্টন করা হবে। নিলামে অংশগ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এই সুকুক প্রকল্পে ৬ মাস পরপর মুনাফা প্রদান করা হবে। সম্ভাব্য মুনাফার হার ৯.৬০ শতাংশ। মেয়াদ শেষে বিনিয়োগকারীরা সম্পূর্ণ মুনাফা পাবেন। পাশাপাশি কর রেয়াতের সুবিধাও রয়েছে।

প্রচলিত সঞ্চয়পত্রের তুলনায় সুকুকের কাঠামো ভিন্ন হলেও এটি শরিয়াহসম্মত ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বিবেচিত। এতে সরাসরি রাষ্ট্রীয় গ্যারান্টি রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে