মহড়া নিয়ে আলোচনার মধ্যেই ইরানের স্পষ্ট বার্তা
নিজস্ব প্রতিবেদক : হরমুজ প্রণালিতে কোনো লাইভ-ফায়ার নৌ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ ধরনের কোনো মহড়ার ঘোষণা দেয়নি বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা।
রোববার (০১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, আইআরজিসি ১ ও ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালিতে সামরিক মহড়া চালাবে। তবে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তা বলেন, আইআরজিসির পক্ষ থেকে সেখানে কোনো সামরিক মহড়ার পরিকল্পনা ছিল না এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। গণমাধ্যমে প্রকাশিত খবরটি ভুল ছিল বলে তিনি জানান।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই প্রণালির মাধ্যমে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।
এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নৌ উপস্থিতি জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে অথবা সরকারবিরোধী বিক্ষোভ দমন না করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন।
ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিকে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। কঠোর দমন-পীড়নের পর বর্তমানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়েছে।
সরকারি হিসাবে সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৬ হাজার ৭১৩ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে।
রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তিনি চলমান বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি ‘অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করে বলেন, এই ‘অশান্তির’ উদ্দেশ্য ছিল দেশের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আঘাত হানা।
মুসআব/
পাঠকের মতামত:
- মহড়া নিয়ে আলোচনার মধ্যেই ইরানের স্পষ্ট বার্তা
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- বিএসইসির সতর্কবার্তার মুখে আরও এক ব্রোকারেজ হাউজ
- রপ্তানি সংকট ও বাড়তি ব্যয়ে বস্ত্র খাতের ব্যবসায় মন্দাভাব
- অর্থনৈতিক অস্থিরতায়ও উজ্জ্বল শেয়ারবাজারের ওষুধ খাত
- সূরা আল লাইল: এক দাসের দাম আকাশছোঁয়া কেন?
- জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি
- পরিবারসহ বাহাউদ্দিন নাসিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- জামায়াতের নারীবিষয়ক সেক্রেটারির বিস্ফোরক মন্তব্য
- এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
- রাজস্ব স্থিতিশীল হলেও মুনাফা চাপের মুখে গ্লোবাল হেভিকেমিক্যাল
- ঘোড়াশাল আইসিডি প্রকল্পে নতুন কোম্পানি গঠন করল শাশা ডেনিমস
- প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণে হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন
- ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
- ভারতের তেল আমদানি নিয়ে ট্রাম্প প্রকাশ করলেন নতুন তথ্য
- ব্যাংক গ্রাহকদের সতর্কতা: টানা ৪ দিন বন্ধ
- ঝাড়ু হাতে নারী নেত্রীরা, সর্বমিত্রের পোস্টে নতুন বিতর্ক
- এপস্টেইনের ফাঁস হওয়া বার্তায় খাসোগি হত্যার নতুন মোড়
- মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি
- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
- হাসিনা সরকারের কাছে বাকির পাওনা লাখ লাখ টাকা
- সায়হাম কটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইন্দো বাংলা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- উত্থানের দিনে প্রায় দেড় ডজন শেয়ারে বিক্রেতা সংকট
- শেয়ারবাজারে উত্থানের দিনে ঝলক দেখাল ব্যাংক খাত
- নির্বাচনের পর বাজার আরও শক্তিশালী হবে—মত বাজার সংশ্লিষ্টদের
- জিকিউ বলপেনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ০১ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফার কেমিক্যালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি
- ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- যমুনায় ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের
- ২০২৭ সালের মধ্যে ১০ হাজার প্রশিক্ষিত বিনিয়োগকারী গড়বে বিএসইসি
- মনোস্পুল বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গলায় আগুনের রশি নিয়ে যে নারী ঘুরবে!
- স্বর্ণের দাম কমার আসল কারণ যা কেউ বলছে না!
- মাগুরা মাল্টিপ্লেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট অ্যালায়েন্স পোর্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ভারতের ইতিহাসের বিরল রত্ন: সোশ্যাল মিডিয়ায় ঝড়
- এনসিপিতে যোগ দেননি, মাহফুজ জানালেন সত্যিকার কারণ
- ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন নিয়ে কঠোর সিদ্ধান্ত
- সূরা নিসা: মদিনার সমাজ বদলানোর ইতিহাস
- পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জায়গা চূড়ান্ত
- ৩০তম বাণিজ্য মেলায় রপ্তানি ও বিক্রিতে নতুন মাইলফলক!
- গভর্নর পদ ছাড়ছেন, মুখ খুললেন আহসান এইচ মনসুর
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৩ কোম্পানি
- এক নজরে ১৫ কোম্পানির ইপিএস
- বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান, সময় পেল ৩টি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত তালিকাভুক্ত কোম্পানি
- একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চালুর পথে বহুল প্রতীক্ষিত কমোডিটি এক্সচেঞ্জ
- সঞ্চয়পত্র শেয়ারবাজারে আনার উদ্যোগ, বন্ড মার্কেট চাঙ্গা করার ঘোষণা
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজার নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠক
- খান ব্রাদার্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গালভানাইজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের প্রান্তিক প্রকাশ














