ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২০২৬ ফেব্রুয়ারি ০২ ০৯:৫০:৩২
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। একই দিনে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে