পদত্যাগ করলেন এনসিপির প্রতিষ্ঠাতা সদস্য
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটভুক্ত হওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের প্রতিষ্ঠাতা সদস্য তাজনূভা জাবীন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তাজনূভা জাবীন বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি কেবল আদর্শগত বা ঐতিহাসিক কারণেই নয়, বরং যেভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সেই প্রক্রিয়াই তার প্রধান আপত্তির জায়গা। তার ভাষায়, এটিকে রাজনৈতিক কৌশল বা নির্বাচনি সমঝোতা বলা হলেও বাস্তবে এটি একটি পূর্বপরিকল্পিত প্রক্রিয়ার ফল।
তিনি বলেন, কয়েক দিন আগেই সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের আহ্বান জানিয়ে ১২৫ জনকে মনোনয়ন দেওয়া হলেও শেষ পর্যন্ত মাত্র ৩০টি আসনে সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাকি প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। সিদ্ধান্তটি এমনভাবে শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনেও যেতে না পারে—এমন অভিযোগ করেন তিনি।
তাজনূভা জাবীন আরও বলেন, গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থা, নারী ও জাতিসত্তার রাজনীতির যে দর্শন এনসিপি শুরু থেকেই তুলে ধরেছে, তিনি সেই রাজনীতির ধারক হিসেবেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলের ভেতরে শীর্ষ পর্যায়ে ‘মাইনাসের রাজনীতি’ ও আস্থাহীনতার পরিবেশ তৈরি হওয়ায় সম্মানজনকভাবে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
মনোনয়ন হারানোর আশঙ্কায় তিনি জোটের বিরোধিতা করছেন—এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তাজনূভা বলেন, তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, নিজের আসনে সমঝোতা হলে তিনি নির্বাচন করবেন না। তার অভিযোগ, কোনো সাধারণ সভা বা নির্বাচন কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি যে জোট হলে বাকি আসনের প্রার্থীরা নির্বাচন করতে পারবেন না কিংবা জামায়াতের পক্ষে প্রচারে নামতে হবে।
তিনি আরও বলেন, এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করে ভবিষ্যতে জোটে যাওয়া যেত। কিন্তু প্রথম নির্বাচনেই ধাপে ধাপে সব বিকল্প বাদ দিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে জামায়াতের সঙ্গে জোট ছাড়া আর কোনো পথ রাখা হয়নি। এটি রাজনৈতিক কৌশল নয়, বরং একটি পরিকল্পনা বলেই তিনি মনে করেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে তাজনূভা জাবীন বলেন, দলের ভেতরে নীতির চর্চার পরিবর্তে নীতিকে ব্যবহার করা হচ্ছে। যারা নীতিনিষ্ঠ রাজনীতি করতে চেয়েছেন, তাদের আবেগী বা অরাজনৈতিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মতে, গণঅভ্যুত্থানের স্পিরিট এনসিপিতে চর্চা নয়, বরং ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, এনসিপি থেকে পদত্যাগের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদান ধাপে ধাপে ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
তাজনূভা জাবীন বলেন, তিনি আগে কখনও সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন না। জুলাই মাসে রাজপথে নামা ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের গণতান্ত্রিক পরিবর্তন ও মধ্যপন্থাভিত্তিক বাংলাদেশপন্থি রাজনীতির জন্য কাজ করে যাবেন বলে জানান।
উল্লেখ্য, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য ডা. তাসনিম জারাও সম্প্রতি দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’






.jpg&w=50&h=35)






