বেক্সিমকো শেয়ারে মার্জিন বিনিয়োগকারীদের তথ্য তলব
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেক্সিমকো লিমিটেডের শেয়ারে বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে। এ লক্ষ্যে সব ব্রোকারহাউজকে মার্জিন সুবিধা নেওয়া গ্রাহকদের কাছে থাকা বেক্সিমকো শেয়ারের পরিমাণ এবং স্টক ডিলারদের নিজস্ব অ্যাকাউন্টে থাকা বিনিয়োগের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এসব তথ্য দুই কর্মদিবসের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পাঠানো চিঠিতে বিষয়টিকে ‘সর্বোচ্চ জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্তমানে বেক্সিমকো লিমিটেডের বড় অঙ্কের বাজার মূলধন এবং এর সম্ভাব্য পদ্ধতিগত ঝুঁকি বিবেচনায় একটি বিস্তৃত ‘ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা প্রভাব মূল্যায়ন পরিচালনা করছে। এই মূল্যায়নের অংশ হিসেবেই ডিএসইকে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিনিয়োগ তথ্য সংগ্রহ ও সংকলনের নির্দেশ দিয়েছে কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন এই কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন ধরে ১১০ টাকা ১০ পয়সার ফ্লোর প্রাইসে আটকে রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বাজারে অস্থিরতা ঠেকাতে বিএসইসি সব তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপ করেছিল। পরবর্তী সময়ে অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংকের শেয়ারে ফ্লোর প্রাইস বহাল রাখা হয়। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণার পর সমন্বয় করে বেক্সিমকোর ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয় ১১০ টাকা ১০ পয়সা। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রতিষ্ঠানটি গভীর আর্থিক সংকটে পড়েছে।
ব্যবসায়িক বাস্তবতায় বর্তমানে বেক্সিমকো কার্যত স্থবির অবস্থায় রয়েছে। কোম্পানিটির গাজীপুরে অবস্থিত গার্মেন্টস ইউনিট বন্ধ রয়েছে এবং টেক্সটাইল বিভাগ আংশিকভাবে চালু থাকায় উৎপাদন ও আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আর্থিক ফলাফলে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির আয় আগের বছরের ১ হাজার ৪৪১ কোটি টাকা থেকে কমে ৪১৫ কোটি টাকায় নেমে আসে এবং একই সময়ে ৩৫৬ কোটি টাকা নিট লোকসান গুনতে হয়েছে। এখনো ২০২৪–২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এই প্রেক্ষাপটে বেক্সিমকোর শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলে বিনিয়োগকারীদের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়েই এখন বাজারে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- মোদিকে রুটি-লবণ দিয়ে স্বাগত, এর পেছনের রহস্য
- নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন হবে ৫ সদস্যের বোর্ড
- ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ দূর করতে সাত দফা দাবি গ্রাহক ফোরামের
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ইতিবাচক প্রত্যাশায় বাজারে গতি, সূচকের ধারাবাহিক অগ্রযাত্রা
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি






.jpg&w=50&h=35)
