নির্বাচনী প্রচারণায় বড় পরিবর্তন, প্রার্থীদের যা জানা জরুরি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন মানেই একসময় রঙিন পোস্টারে ছেয়ে যাওয়া দেয়াল, গাছ আর সড়কের মোড়। সেই চেনা দৃশ্য এবার আর থাকছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ধরন আমূল বদলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টার নিষিদ্ধের পাশাপাশি যানবাহন, হেলিকপ্টার, ড্রোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি আচরণবিধিমালায় একাধিক সংশোধন এনেছে। নতুন বিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবে না। লিফলেট, ব্যানার বা ফেস্টুনে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি প্রচারণায় হেলিকপ্টার ব্যবহারের সুযোগও সীমিত করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, রাজনৈতিক দলের ক্ষেত্রে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকই হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। অন্য কোনো নেতা বা প্রার্থী এই সুবিধা পাবেন না। পাশাপাশি প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচারণার জন্য আলাদা ধারা যুক্ত করা হয়েছে।
এবারের নির্বাচনে নতুন আরেকটি সংযোজন হলো— নির্বাচন কমিশনের উদ্যোগে টেলিভিশন সংলাপ আয়োজন। ভোটারদের সামনে প্রার্থীদের বক্তব্য তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছে ইসি। এসব বিধান আগেই চূড়ান্ত করা হলেও তফসিল ঘোষণার পর থেকে কমিশন কঠোরভাবে তা বাস্তবায়ন শুরু করেছে।
ইতোমধ্যে আচরণবিধি ভাঙার অভিযোগে কয়েকজন প্রার্থীকে জরিমানাও করেছে নির্বাচন কমিশন। কমিশনের ভাষ্য, এবার আর শিথিলতা নয়— আইনের প্রয়োগ হবে কঠোর।
গত বছরের নভেম্বরে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসরণ করে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা’ চূড়ান্ত করে নির্বাচন কমিশন। এর মধ্যেই সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল পোস্টার নিষিদ্ধ করা।
নির্বাচনী প্রচারণায় পোস্টার দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ ছিল। যদিও অতীতে পোস্টার ঘিরে সহিংসতা ও পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে, তবু কখনোই তা পুরোপুরি নিষিদ্ধ হয়নি। এবারই প্রথম সেই ঐতিহ্যের ইতি টানছে ইসি।
১০ নভেম্বর আচরণবিধি সংশোধন করে গেজেট প্রকাশের মাধ্যমে পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, একটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আগেই পোস্টার নিষিদ্ধের সুপারিশ করেছিল। পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয়ের আপত্তিও ছিল। পোস্টার লেমিনেটিং করে লাগানোর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কালি কৃষিজমির ক্ষতি করে— এসব বিবেচনায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
যদিও পোস্টার নিষিদ্ধ, তবে প্রার্থীরা লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। তবে সেগুলো কোনো দেয়াল, গাছ, বিদ্যুৎ খুঁটি, সরকারি স্থাপনা বা যানবাহনে লাগানো যাবে না।
এ ছাড়া ভোটের প্রচারণায় ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিদেশে বসে প্রচারণার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।
যানবাহন ব্যবহার নিয়েও এসেছে কড়াকড়ি। কোনো প্রার্থী বাস, ট্রাক, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন নিয়ে মিছিল বা শোডাউন করতে পারবেন না। এমনকি মশাল মিছিলও নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব বিধি লঙ্ঘনের উদাহরণও মিলেছে। চট্টগ্রামের একটি আসনে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করায় বিএনপির এক প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইসি বলছে, আচরণবিধি ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এমনকি প্রার্থিতা বাতিলের বিধানও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রথমবারের মতো বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থী ও দলকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
ভোটের প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা ভুয়া কনটেন্ট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। ঘৃণাত্মক বক্তব্য, মিথ্যা তথ্য, চরিত্রহনন কিংবা ধর্মীয় ও জাতিগত অনুভূতি উসকে দেওয়ার মতো কোনো কনটেন্ট প্রচার করা যাবে না।
এমজে/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক













