জাইমা রহমানের পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা জারনাজ রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে পরিবারের সঙ্গে বাংলাদেশে ফেরার আগমুহূর্তে দেওয়া এই পোস্টকে রাজনৈতিক মহলে অনেকেই ভবিষ্যৎ রাজনীতিতে তার সক্রিয় ভূমিকার ইঙ্গিত হিসেবে দেখছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া লেখায় জাইমা পারিবারিক উত্তরাধিকার, ব্যক্তিগত উপলব্ধি এবং দেশের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তিনি তার দাদি খালেদা জিয়াকে কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী বা জাতীয় নেতা হিসেবে নয়, বরং পরিবারের কাছে একজন স্নেহশীল অভিভাবক হিসেবে স্মরণ করেন। তার ভাষায়, লাখো মানুষের কাছে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পরিবারের কাছে তিনি ছিলেন সবার আগে ‘দাদু’।
পোস্টে জাইমা উল্লেখ করেন, দাদির কাছ থেকেই তিনি নম্রতা, আন্তরিকতা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার গুণ শিখেছেন। এসব মূল্যবোধই তাকে ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে বলে তিনি মনে করেন। এই স্মৃতিচারণের মধ্য দিয়ে পারিবারিক রাজনীতির ঐতিহ্য ও ব্যক্তিগত আবেগ একসূত্রে মিলেছে তার লেখায়।
দীর্ঘ ১৭ বছর প্রবাসজীবনের অভিজ্ঞতা তুলে ধরে জাইমা বলেন, এই সময় তার জীবন ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে ঠিকই, তবে নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। লন্ডনে বসবাস তাকে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, কিন্তু বাংলাদেশই সবসময় তার আবেগ, মূল্যবোধ ও নৈতিকতার কেন্দ্র হয়ে থেকেছে বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অংশে তিনি গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টানেন। সে সময় ও পরবর্তী পর্যায়ে আড়াল থেকেই পরিস্থিতি বোঝার এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহায়তা করার চেষ্টা করেছেন বলে জানান তিনি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে জাইমা লেখেন, তিনি বাংলাদেশকে যতটা সম্ভব ফিরিয়ে দিতে চান এবং একটি পুনর্গঠিত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন।
পোস্টের শেষাংশে তিনি এটিকে নিজের ভাষায় নিজের পথচলার সূচনা বলে উল্লেখ করেন। পাঠকদের উদ্দেশে তার আহ্বান—যদি এই ভাবনা কারও মনে সাড়া দেয়, তবে একসঙ্গে এই পথে হাঁটার সুযোগ রয়েছে। এই বক্তব্যকেই অনেকেই তার সম্ভাব্য রাজনৈতিক যাত্রার প্রকাশ্য বার্তা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান।
ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে যাবেন বলে জানা গেছে। এর আগে গত ৫ ডিসেম্বর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে শাশুড়ির পাশে অবস্থান করছেন।
এদিকে জাইমা রহমান সম্প্রতি বিএনপির একটি ভার্চুয়াল সভায় অংশ নেন, যা ছিল কোনো রাজনৈতিক ফোরামে তার প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং লিংকন’স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। নির্বাচনের আগে রহমান পরিবারের একাধিক সদস্যের দেশে ফেরা এবং জাইমার এই নতুন সক্রিয়তা রাজনৈতিক অঙ্গনে বাড়তি কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক













