ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

খুলনায় প্রকাশ্যে এনসিপি নেতার মাথায় গু-লি

২০২৫ ডিসেম্বর ২২ ১২:৫৮:০৭
খুলনায় প্রকাশ্যে এনসিপি নেতার মাথায় গু-লি

নিজস্ব প্রতিবেদক: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে এই তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি পোস্টে লিখেছেন, “মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

প্রাথমিকভাবে হামলার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের শনাক্ত ও শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে