চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, দুর্ভোগ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা আর সূর্যহীন আকাশে কাঁপছে চুয়াডাঙ্গা। টানা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় জেলাজুড়ে বেড়েছে শীতের প্রকোপ। হালকা বাতাস আর আর্দ্রতার প্রভাবে ঠান্ডা আরও তীব্র অনুভূত হচ্ছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে জেলায় তাপমাত্রা নেমে আসে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৭ শতাংশ। ঘন কুয়াশায় আকাশ ধূসর হয়ে পড়ে এবং চারপাশে দৃষ্টিসীমা কমে যায়।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, সোমবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলায়। সূর্যের আলো না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তবে আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের দিকে সূর্যের দেখা মিলতে পারে। যদিও সকাল ৯টার পর অল্প সময়ের জন্য সূর্য উঁকি দিলেও আবার কুয়াশার আড়ালে হারিয়ে যায়।
শীত ও কুয়াশার প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ, দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা। শীত থেকে রক্ষা পেতে অনেককে খড়, পুরোনো কাপড় জড়িয়ে কিংবা খোলা জায়গায় আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখা গেছে।
শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপও। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র ঠান্ডায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কমে গেছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান আরও জানান, কয়েক দিন ধরেই জেলায় শীতের তীব্রতা বাড়ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো প্রায় অনুপস্থিত। মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক













