ছায়ানটে নারকীয় হামলার ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র ‘ছায়ানট’ ভবনে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শেষপর্যন্ত মামলা দায়ের করা হয়েছে। শত শত অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ২০ ডিসেম্বর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে এই মামলাটি করেন।
গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল উত্তেজিত জনতা চড়াও হয় ছায়ানট ভবনের ওপর। একই রাতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার পাশাপাশি ছায়ানটের ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ সংগীত চর্চার অমূল্য সরঞ্জাম যেমন—তবলা, হারমোনিয়াম ও বেহালা ভাঙচুর করে এবং অনেক জায়গায় আগুন ধরিয়ে দেয়। এমনকি মূল্যবান মালামাল লুটপাটের ঘটনাও ঘটে।
নারকীয় এই ধ্বংসযজ্ঞের পর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করেছেন। এই সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং তাদের কঠোর আইনের আওতায় আনা হবে। তবে এই পরিকল্পিত হামলায় ঠিক কত টাকার আর্থিক ও সাংস্কৃতিক ক্ষতি হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
মূলত ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার সুযোগ নিয়ে একদল দুষ্কৃতকারী এই অতর্কিত হামলা চালায় বলে মনে করা হচ্ছে। ছায়ানটের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এমন অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
এমজে/
পাঠকের মতামত:
- ব্যাংকে অলস অর্থ ছাড়াল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
- শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন
- মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ডেপুটি গভর্ণরের পদ হারালেন জিয়া পরিষদের সাবেক সদস্য
- ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
- থানায় উত্তেজনা, এনসিপির নেতাদের গ্রেপ্তার ঘিরে যা ঘটল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- নতুন সিদ্ধান্তে এনআইডি সেবায় পরিবর্তন, বন্ধ ৬ ক্যাটাগরি
- তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের
- তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন
- সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
- শ্লথ লেনদেনেও বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা
- ০৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আজকের সংসদ অধিবেশনে যেসব বিষয়ে নজর থাকবে
- ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
- এক কথায় সব জল্পনার ইতি টানলেন মেসি
- বাংলাদেশকে বেছে নিল স্টারলিংক, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার
- খেলাপি ঋণ নিয়ে বড় পদক্ষেপ, নতুন আইন আনছে সরকার
- বিদেশিদের লেনদেন বেড়েছে, তবুও বেড়েছে শেয়ার বিক্রির চাপ
- হাসিনার দেশে ফেরা নিয়েও মুখ খুললেন রুমিন ফারহানা
- রাজনৈতিক সমীকরণ নিয়ে মাহফুজ আলমের আলোচিত পোস্ট
- মালয়েশিয়ায় বদলে গেল কর্মী নিয়োগের নিয়ম
- দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা জাতীয় দলের ক্রিকেটারের
- ইসলামী ব্যাংকের সুশাসন ও আমানতের নিরাপত্তা চেয়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ভারত-চীনের টানাপোড়েনে নতুন কৌশলে বাংলাদেশ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- কমল স্বর্ণের দাম, কারণ জানালেন বিশ্লেষকরা
- ইকরার মৃত্যুর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- ভিটামিন বি-৩ সমৃদ্ধ খাবার খেলে মিলতে পারে যেসব উপকার
- এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ
- ০৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজার অস্থির করার চেষ্টা ব্যর্থ, বিনিয়োগকারীদের আস্থায় উত্থান অব্যাহত
- ০৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়াশিং ইউনিট বন্ধ করে নতুন পরিকল্পনায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি













