ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এক ব্যক্তি তিনটির বেশি আসনে প্রার্থী হতে পারবে না

২০২৫ ডিসেম্বর ১২ ১২:৪৯:৩৬
এক ব্যক্তি তিনটির বেশি আসনে প্রার্থী হতে পারবে না

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক ব্যক্তি একসাথে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না—এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিপত্র সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) জারি করেছে।

ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি একই সময়ে তিনটির বেশি আসনে প্রার্থী হন, তবে তার সকল মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।’

পরিপত্রে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় লাভজনক পদে নিয়োজিত কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রজাতন্ত্র বা সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করলে সেই পদকে ‘লাভজনক’ হিসেবে গণ্য করা হবে এবং এর ফলে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবে।

এছাড়া উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র; সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা সরকারি অনুদানপ্রাপ্ত দপ্তর/প্রতিষ্ঠান/কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি এবং বিদেশে বাংলাদেশের মিশনে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের প্রার্থী হতে হলে নিয়ম অনুযায়ী পদত্যাগ করতে হবে।

প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংক্রান্ত ব্যবস্থাপনার বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর ৪৪খ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এজেন্টকে (বা এজেন্ট না থাকলে প্রার্থী নিজে) তফসিলি ব্যাংকে আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। নির্বাচনী সব ব্যয় এই অ্যাকাউন্টের মাধ্যমে করা আবশ্যক, ব্যক্তিগত ব্যয় ব্যতীত।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে ফরম-২০ এ নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎসের বিবরণী এবং ফরম-২১ এ প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও বাৎসরিক আয়-ব্যয়ের তথ্য দাখিল করাও বাধ্যতামূলক।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে