নতুন চমক নিয়ে আসছে ফেসবুক
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেসকে কেন্দ্র করে নতুন নেভিগেশন এবং ফিচার যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের আরও সহজ ও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দেবে। মেটা মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে।
কিছু বছর ধরে ফেসবুক মূলত মেটাভার্সে বেশি মনোযোগ দিচ্ছিল। কিন্তু ব্যয় কমানো ও ব্যবহারকারীর আগ্রহ হ্রাস পাওয়ায় প্রতিষ্ঠানটি আবার মূল অ্যাপের দিকে নজর ফিরিয়েছে। বিশ্বজুড়ে ফেসবুক এখনও কোটি কোটি মানুষের হাতে থাকা জনপ্রিয় একটি অ্যাপ হলেও, যুক্তরাষ্ট্রসহ কিছু বড় বাজারে ব্যবহারকারীর প্রবৃদ্ধি থমকে গেছে। বিশেষ করে তরুণদের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা কমছে।
জেন-জেড ব্যবহারকারীদের ধরে রাখতে ফেসবুক নতুনভাবে চিন্তা করছে। কয়েক মাস আগে কলেজ কেন্দ্রিক ফিচার চালু করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার নজর পড়েছে ফেসবুক মার্কেটপ্লেসে। মার্কেটপ্লেস বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে জেন-জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এটি ব্যবহার করে এবং তরুণ ব্যবহারকারীর দৈনিক সক্রিয়তার ক্ষেত্রেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এতদিন এটি অ্যাপের ‘More’ মেনুর ভেতরে লুকানো ছিল, কিন্তু নতুন আপডেটে নেভিগেশন বারের নিচের অংশে সরাসরি দেখা যাবে। পাশাপাশি রিলস ও ফ্রেন্ডস-সংক্রান্ত অপশনও সেখানে থাকবে।
ফেসবুক ব্যবহারকারীদের বন্ধু-কেন্দ্রিক অভিজ্ঞতা আরও জোরদার করছে ইনস্টাগ্রামের মডেল অনুসরণ করে। প্রোফাইল ট্যাব আগের অবস্থানে থাকবে এবং ব্যবহারকারীরা চাইলে নিজের মতো করে সাজাতে পারবে। ছবি দেখার অভিজ্ঞতাতেও পরিবর্তন আসছে। ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক করা যাবে, সব ছবি একরকম গ্রিডে প্রদর্শিত হবে এবং ক্লিক করলে ফুল-স্ক্রিন ভিউয়ারে দেখা যাবে।
সার্চ ফিচারে ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন যুক্ত হচ্ছে। ভিডিও ও ছবিগুলো আরও গভীরভাবে দেখা যাবে, ফলে ব্যবহারকারীরা ফলাফল হারানো ছাড়াই কনটেন্ট দেখতে পারবেন। স্টোরি বা সাধারণ পোস্ট তৈরি করা আরও সহজ হবে, মিউজিক যোগ করা, বন্ধু ট্যাগ করা এবং সেটিংস ব্যবস্থাপনাও সরল হবে।
কমেন্ট সেকশনেও নতুন ফিচার এসেছে। রিপ্লাই করা সহজ হচ্ছে, ব্যাজ আরও স্পষ্ট দেখাবে, পিনিং টুল যুক্ত হচ্ছে। ক্রিয়েটর ও গ্রুপ অ্যাডমিনদের জন্য মডারেশন টুলও উন্নত করা হয়েছে। বিরক্তিকর মন্তব্য অ্যানোনিমাসভাবে রিপোর্ট করার সুযোগ থাকবে। ফিডে কোনও পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারীরা তার কারণ জানাতে পারবে, যা ফিডকে আরও ব্যক্তিগতকৃত করবে।
ফেসবুকের প্রোফাইলে এখন আগ্রহ, শখ, ভ্রমণ সংক্রান্ত তথ্যসহ আরও অনেক তথ্য যোগ করা যাবে। ব্যবহারকারীরা চাইলে চাইলে এসব পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফিডে দেখতে পারবেন বা বন্ধ রাখতে পারবেন। সব মিলিয়ে, ফেসবুক বন্ধুত্ব নির্ভর ফিচার ও মার্কেটপ্লেসকে কেন্দ্র করে নতুন অভিজ্ঞতা সাজাচ্ছে। পরিবর্তনগুলো আগামী কয়েক সপ্তাহে বিশ্বজুড়ে চালু হবে, যদিও নেভিগেশন, সার্চ ও কমেন্ট সংক্রান্ত কিছু ফিচার শুধুমাত্র মোবাইল অ্যাপে পাওয়া যাবে।
এমজে/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













