ফিক্স সার্টিফিকেশন পেল আরও ৯ ব্রোকারেজ হাউজ
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ডিজিটাল সেবা বিস্তারে নতুন অগ্রগতি যুক্ত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সর্বশেষ নয়টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন এবং আরও একটি প্রতিষ্ঠানকে রিসার্টিফিকেশন প্রদান করেছে। এসব প্রতিষ্ঠান এখন এপিআই-ভিত্তিক নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহারের ক্ষেত্রে আরও এগিয়ে গেল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএসই বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেশন তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস। তাঁর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমানসহ আইসিটি বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আসাদুর রহমান বলেন, শেয়ারবাজারকে আধুনিক ও গ্রাহক–কেন্দ্রিক সেবার প্ল্যাটফর্মে রূপ দিতে ডিএসই ধারাবাহিকভাবে ডিজিটাল রূপান্তরের কাজ করছে। তিনি জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটের আধুনিক ল্যান্ডিং পেজ, অনলাইন ডকুমেন্ট সাবমিশন এবং স্টেকহোল্ডার–ফিডব্যাক ভিত্তিক কমপ্লায়েন্স ও ডেটা প্রবাহ উন্নয়নের মতো নতুন সেবা চালু করা হবে।
ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান বলেন, স্টক এক্সচেঞ্জের প্রযুক্তি কাঠামো ব্যাংকিং খাতের প্রযুক্তির তুলনায় বেশি সঙ্কটসংবেদনশীল; ক্ষুদ্রতম ভুলও পুরো বাজারে প্রভাব ফেলতে পারে। তিনি মনে করেন, সেন্ট্রালাইজড সিস্টেম ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিএসই এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে। স্থানীয়ভাবে ওএমএস চালু করা দেশের প্রযুক্তি সক্ষমতারও উল্লেখযোগ্য অর্জন বলে তিনি মন্তব্য করেন।
নয়টি ব্রোকারেজ হাউজের পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন—বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও খন্দকার মাহমুদুল হাসান, ফিনট্রা সিকিউরিটিজের এমডি অজিত কুমার বণিক, আইডিএলসি সিকিউরিটিজের এমডি এএইচএম নাজমুল হাসান, আইআইডিএফসি সিকিউরিটিজের সিইও মোঃ নাজমুল হাসান চৌধুরী, লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র সিইও খন্দকার সাফাত রেজা, এমটিবি সিকিউরিটিজের সিইও মোঃ নজরুল ইসলাম মজুমদার, এসএআর সিকিউরিটিজের পরিচালক শরীফ তাশরুবা রহমান, সাউথ এশিয়া সিকিউরিটিজের সিইও মোঃ আলা উদ্দিন পাটোয়ারী এবং ওয়াইফাং সিকিউরিটিজের সিইও মোঃ মাসুদুজ্জামান। এদের মধ্যে লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি এবার রিসার্টিফিকেশন পেয়েছে।
ডিএসই ২০২০ সাল থেকে এপিআই–ভিত্তিক বিএইচওএমএস চালুর উদ্যোগ নেয়। এরপর নিজস্ব ওএমএসে লেনদেন চালুর লক্ষ্যে ৭২টি ব্রোকারেজ হাউজ আবেদন করে। নতুন তালিকাভুক্ত নয়টি প্রতিষ্ঠানসহ এখন পর্যন্ত ফিক্স সার্টিফিকেশন পাওয়া ব্রোকারেজের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭টি। এর মধ্যে ৩৫টি প্রতিষ্ঠান ইতোমধ্যে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস পরিচালনা করছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











