সূচক ৫ হাজারের নিচে, শেয়ারবাজারে শঙ্কার ছায়া
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই মাস ধরে ধারাবাহিক পতনের মধ্য দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েই চলেছে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৬৩৬ পয়েন্টের ওপরে, বাজার মূলধন ছিল ৭ লাখ ২৭ হাজার ১০৩ কোটি টাকার বেশি। দুই মাসের ব্যবধানে সূচক ও মূলধন উভয় ক্ষেত্রেই বড় ধস দেখা দিয়েছে।
আজ বুধবার (০৫ নভেম্বর) লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে—মানে দুই মাসে কমেছে ৬৫০ পয়েন্ট। একই সময়ে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৬৯৯ কোটি টাকায়, অর্থাৎ দুই মাসে বাজার থেকে উবে গেছে প্রায় ৫৮ হাজার ৪০৪ কোটি টাকার বেশি।
শুধু আজকের লেনদেনেই সূচক কমেছে ৩২ পয়েন্টের বেশি এবং বাজার মূলধন কমেছে ৩ হাজার ৭১৯ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা, তারল্য সংকট এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা বাজারে এই নেতিবাচক প্রবণতা বাড়িয়েছে। এর সাথে নিয়ন্ত্রক সংস্থার বাজার সংক্রান্ত নেতিবাচক কিছু বিধি-বিধান বাজারের দুর্বল পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে।
বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯৮৬.৮৯ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এই সূচক সর্বনিম্ন হয়েছিল ৮ জুলাই, ২০২৫, যখন এটি ছিল ৪,৯৮১.৬৩ পয়েন্ট।
অন্য দুই সূচকও আজ পতনের মুখে; ডিএসইএস ১১.৩৭ পয়েন্ট কমে ১,০৪৪.৩৪ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ৫.৭৪ পয়েন্ট কমে ১,৯৪০.৫০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭০টির শেয়ার দর বেড়েছে, ২৬৭টির দর কমেছে, এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক দিয়ে আজ ডিএসইতে মোট ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে। এটি আগের দিনের তুলনায় প্রায় ৩১ কোটি ৯২ লাখ টাকা বেশি, কারণ গতকাল লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এটি আগের দিনের ১৮ কোটি ৭৪ লাখ টাকার তুলনায় বৃদ্ধি।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দর বেড়েছে, ১২১টির কমেছে, এবং ২৫টির পরিবর্তন হয়নি।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৮১ পয়েন্ট কমে ১৪,৩১৭.২৬ পয়েন্টে পৌঁছেছে। আগেরদিন সূচক কমেছিল ১১০.৮৮ পয়েন্ট।
মামুন/
পাঠকের মতামত:
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ








