লেনদেন কম, আয় কম—এফডিআরের সুদেই ভরসা ডিএসইর
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৪-২৫ অর্থবছরে তাদের মূল কার্যক্রম থেকে বিশাল অঙ্কের পরিচালন লোকসান করেছে। তবে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট ও এফডিআর থেকে প্রাপ্ত অ-পরিচালন আয়ের জোরে তারা লোকসানের হাত থেকে রক্ষা পেয়ে মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে।
ডিএসই সূত্র জানায়, লেনদেন ফি, তালিকাভুক্ত কোম্পানির চার্জ, ডেটা বিক্রি, লাইসেন্স ফি ও ট্রেনিং অ্যাকাডেমি থেকে আয়—অর্থাৎ মূল ব্যবসা থেকে প্রায় ৪৯ কোটি টাকার লোকসান হয়েছে। অপরদিকে, প্রায় ১০০ কোটি টাকার এফডিআর ও বন্ড থেকে পাওয়া সুদ এবং ১০ কোটির বেশি ভাড়ার মতো অ-পরিচালন আয়ে প্রতিষ্ঠানের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণেই ডিএসই চলতি অর্থবছরে প্রায় ৩৩ কোটি টাকার মুনাফা করতে সক্ষম হয়েছে।
যদিও ২০২৪ অর্থবছরে ডিএসইয়ের মুনাফা ছিল ৬১ কোটি ৩০ লাখ টাকা, ফলে চলতি অর্থবছরে তাদের নীট মুনাফা প্রায় ৪৬ শতাংশ কমেছে।
ডিএসইয়ের পরিচালনা পর্ষদ গত সপ্তাহে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক ফলাফল অনুমোদন করেছে। সেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৮ পয়সা দেখানো হয়েছে এবং শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশের কম ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করা হয়েছে।
পরিচালকরা ও কর্মকর্তারা এ লোকসানের কারণ হিসেবে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং অর্থনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন। তাদের মতে, বাজারে লেনদেন কমে যাওয়ায় ডিএসইয়ের প্রধান আয় উৎসে বড় ধাক্কা লেগেছে।
ডিএসই বোর্ডের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাজনৈতিক পরিবর্তন ও নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠনের কারণে শেয়ারবাজারে বড় অস্থিরতা তৈরি হয়। এতে লেনদেন সীমিত হয়ে পড়ে এবং লেনদেন ফি থেকে আয় কমে যায়।”
তিনি আরও বলেন, “পরিচালন আয় কমলেও এফডিআর থেকে পাওয়া সুদ বেড়ে অর্থবছর ২০২৪-এর ৭৭ কোটি টাকা থেকে ২০২৫ অর্থবছরে ১০০ কোটি টাকায় পৌঁছেছে। এই অ-পরিচালন আয়ের কারণেই ডিএসই মুনাফা দেখাতে পেরেছে।”
ডিএসইয়ের আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ অর্থবছরে রাজস্ব আয় দাঁড়ায় ১০০ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের ১২৭ কোটি টাকার তুলনায় প্রায় ২০ শতাংশ কম। পরিচালন ব্যয়, অবচয় ও অ্যামোর্টাইজেশন হিসাবের পর লোকসান দাঁড়ায় প্রায় ৫০ কোটি টাকা। ২০২৪ অর্থবছরে মূল কার্যক্রমে লোকসান ছিল ২০ কোটি ৫১ লাখ টাকা, কিন্তু এফডিআর আয়ের কারণে সেটি ৬১ কোটি টাকার মুনাফায় পরিণত হয়।
জুন ২০২৪ শেষে ডিএসইয়ের এফডিআর ও বন্ডে মোট বিনিয়োগ ছিল ৮৩২ কোটি টাকা, যার মধ্যে মার্চেন্টাইল ব্যাংকে সর্বাধিক ১৩৯ কোটি ২৪ লাখ টাকা (১৬.৭৩%) রয়েছে। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ৯১ কোটি, ব্র্যাক ব্যাংকে ৮৫ কোটি, প্রিমিয়ার ব্যাংকে ৮২ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। ডিএসই আরও বিনিয়োগ করেছে একীকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোতে—এক্সিম ব্যাংকে ৩৮ কোটি, ইউনিয়ন ব্যাংকে ১৮ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকে ১০ কোটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ৪ কোটি টাকা।
প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ১ হাজার ৮০৩ কোটি টাকা, যা ১৮০ কোটি ৩৮ লাখ শেয়ারে বিভক্ত। বর্তমানে ডিএসইয়ের শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে ব্রোকারেজ হাউসগুলো এবং কৌশলগত অংশীদার শেনজেন স্টক এক্সচেঞ্জ (SZSE) ও সাংহাই স্টক এক্সচেঞ্জ (SSE)-এর যৌথ কনসোর্টিয়াম। ব্রোকাররা প্রায় ৪০ শতাংশ, চীনা কনসোর্টিয়াম ২৫ শতাংশ, এবং বাকি ৩৫ শতাংশ শেয়ার ব্লকে রয়েছে যা ভবিষ্যতে আইপিওর মাধ্যমে বিক্রি করা হবে।
২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত ২ শতাংশের কম ডিভিডেন্ড ২০১৬-১৭ সালের পর থেকে সর্বনিম্ন। ২০১৬-১৭ সালে ডিএসই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। পরবর্তী বছরগুলোতে তা কমে আসে—২০২২ সালে ৬ শতাংশ, ২০২৩ সালে ৪ শতাংশ এবং ২০২৪ সালে ৩.৩ শতাংশ।
চলতি অর্থবছরে বাজারে চরম অস্থিরতা ছিল। ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ২৩৫ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে মোট টার্নওভার ১ লাখ ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কম। গড় দৈনিক টার্নওভার ছিল ৪৭২ কোটি টাকা, আর ডিএসইএক্স সূচক ৫ হাজার ৩২৮ পয়েন্ট থেকে কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে।
তহা/
পাঠকের মতামত:
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ








