‘নো ডিভিডেন্ড’-এর শেয়ারের তেজ বেশি!
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। সাধারণত এ ধরনের নেতিবাচক সংবাদ শেয়ারের দরপতনের কারণ হয়, কিন্তু কোম্পানিটির ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। ডিভিডেন্ড না দেওয়ার পরও সপ্তাহ শেষে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের সপ্তাহে শেয়ারটির ক্লোজিং দর ছিল ৬৩ টাকা ২০ পয়সা। এক সপ্তাহ পর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৯০ পয়সায়, অর্থাৎ ৪৮.৫৮ শতাংশ বা ৩০ টাকা ৭০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পরও দাম বাড়ার কারণ
কোম্পানির পরিচালনা পর্ষদ গত ২৭ অক্টোবর (সোমবার) ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দেয়। এর আগের বছর (২০২২-২৩ অর্থবছর) কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
তবে এবার ডিভিডেন্ড না দেওয়ার খবরেও বিনিয়োগকারীরা হতাশ না হয়ে মনোযোগ দিয়েছেন কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) শক্তিশালী আর্থিক প্রতিবেদনের দিকে।
প্রান্তিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানির প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৬ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল প্রতি শেয়ারে ৮৮ পয়সা লোকসান।
একই সময়ে কোম্পানির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ২৪ পয়সায়, যা গত ৩০ জুনের ১ টাকা ৩৮ পয়সা থেকে প্রায় ২০৭ শতাংশ বেশি।
এই অভূতপূর্ব আর্থিক উন্নতিই মূলত ডিভিডেন্ড না দেওয়ার নেতিবাচক প্রভাবকে ছাপিয়ে গিয়ে শেয়ারের দামে বড় উল্লম্ফন ঘটিয়েছে।
নন-অপারেটিং ইনকামের বড় ভূমিকা
কোম্পানিটি জানায়, ইপিএস বৃদ্ধির মূল কারণ হলো ১২ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৮৯৬ টাকার নন-অপারেটিং ইনকাম (অ-পরিচালন আয়) বৃদ্ধি।
ডিভিডেন্ড ঘোষণার দিন থেকেই (২৭ অক্টোবর) কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ওই দিন ডিএসই থেকে শেয়ারটির ওপর কোনো মূল্যসীমা আরোপ করা হয়নি, ফলে শেয়ারটির দর ২৩.১৯ শতাংশ বেড়ে ৭৮ টাকা ১০ পয়সা হয়।
এরপরও ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে এবং ৩০ অক্টোবর শেয়ারটির ক্লোজিং দর পৌঁছে ৯৩ টাকা ৯০ পয়সায়, যা ছিল সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা (৯.৯৫%)।
বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৩ কোটি ২ লাখ। বাজার বিশ্লেষকদের মতে, ডিভিডেন্ড বিতরণ না করে কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে মনোযোগ দিতে পারে, যা দীর্ঘমেয়াদে ইতিবাচক সংকেত।তবে তারা সতর্ক করে বলেন, শেয়ারের দাম বৃদ্ধির পেছনে একটি চক্র সক্রিয় থাকতে পারে, তাই নতুন বিনিয়োগের আগে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
মামুন/
পাঠকের মতামত:
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন









