×
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

অ্যাডভেন্ট ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

২০২৫ অক্টোবর ২৬ ১৮:১৫:২৭
অ্যাডভেন্ট ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছর-এর জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭২ পয়সা, আগের বছর যা ছিল ৯০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৮ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে এবং এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে