হাসিনার পতনের পর সাবেক স্পিকারের রহস্যময় অন্তর্ধান
নিজস্ব প্রতিবেদক: সাবেক জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কোথায় আছেন—এ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারি কোনো সংস্থার কাছেই তার অবস্থান সম্পর্কে হালনাগাদ তথ্য নেই। তবে সূত্র বলছে, তিনি স্বামীসহ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন—এমন গুঞ্জন এখন সরকারি মহল ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে।
তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। ফলে অন্তর্বর্তী সরকার এখন আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে মতবিরোধ ও সিদ্ধান্তহীনতা চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার দীর্ঘ মেয়াদি শাসনকালে ‘ফ্যাসিবাদী ব্যবস্থাকে বৈধতা দিতে বড় ভূমিকা রেখেছিলেন’ শিরীন শারমিন। তারা বলেন, আদালতের নির্দেশ পেলে গ্রেপ্তারসহ পরবর্তী পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। তবে তদন্ত বিলম্বের দায় তারা সরকারের নীতিনির্ধারকদের ওপর চাপাচ্ছেন।
একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন,“সাবেক স্পিকারের বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই। কেউ বলছেন তিনি ঢাকায় আছেন, কেউ বলছেন সীমান্ত পেরিয়ে ভারতে গেছেন।”
আরেক কর্মকর্তা জানান, বিষয়টি “নীতিনির্ধারক পর্যায়ের” এবং আদালতের পরোয়ানা বা নির্দেশনা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিতে পারবে না।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা দাবি করেছেন, শিরীন শারমিন ঢাকার একটি সুরক্ষিত এলাকায় ভাইয়ের বাসায় স্বামী ও ছোট ছেলেকে নিয়ে আত্মগোপনে আছেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি কয়েক মাস আগে রাজধানীর একটি নিরাপদ স্থানে অবস্থান নিয়ে নতুন সাধারণ ই-পাসপোর্টের জন্য আবেদন করেন। পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তা এতে তাকে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।
তবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানিয়েছে,“অজ্ঞাত স্থান থেকে আঙুলের ছাপ ও আইরিস দিয়ে আবেদন করায় শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন বাতিল করা হয়েছে।”
অধিদপ্তরের কর্মকর্তারা এ ঘটনায় জড়িত দুর্নীতিপ্রবণ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছেন।
২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে দিলরুবা আক্তার নামে এক নারী একটি হত্যা মামলা করেন, যেখানে সাবেক স্পিকার শিরীন শারমিনকে প্রধান আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে “শিরীন শারমিনের নির্দেশে হত্যা করে।”
বাদী অভিযোগ করেন,“এক বছর পেরিয়ে গেলেও সিআইডি এখনো তদন্ত শেষ করতে পারেনি, এমনকি আমার সঙ্গে যোগাযোগও করেনি।”
সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সামিউল আলম বলেন,“তদন্ত চলছে, অনেকদূর এগিয়েছে। আশা করছি দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে।”
ড. শিরীন শারমিন ছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর।২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। পরে ২০১৩ সালে স্পিকার হন এবং টানা চার মেয়াদ এ পদে দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন,“শিরীন শারমিন হাসিনার সরকারের অপশাসনের আইনি বৈধতা দিয়েছেন। এখন তিনি হত্যা মামলার আসামি; তাই তার উচিত আদালতে আত্মসমর্পণ করা।”
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরও শিরীন শারমিন সংসদ ভবনের বাসায় অবস্থান করছিলেন।সেসময়ও তিনি “হাসিনা পালিয়ে যাবেন তা বিশ্বাস করতেন না।”পরিস্থিতি অবনতির পর তিনি স্বামী ও ছোট ছেলেকে নিয়ে গোপনে সংসদ এলাকা ত্যাগ করেন।
পরে ২ সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ গ্রহণ করেন।
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন,“বিষয়টি আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। তদন্ত শেষ হলে আদালত পরবর্তী আদেশ দেবে।”
আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচার হবে, এবং এ জন্য বিশেষ কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য মো. শহিদ উল্লাহ বলেন,“সাবেক স্পিকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তের আওতায় আনা হবে।”
মুয়াজ/
পাঠকের মতামত:
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত













