সিঙ্গাপুরের দুই শীর্ষ হাসপাতালে ওয়ালটনের সরব উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক: উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানব উন্নয়ন সূচক, মাথাপিছু জিডিপি এবং উচ্চ আয়ের দিক থেকে বিশ্বের অন্যতম উন্নত দেশ সিঙ্গাপুর। বিশেষ করে চিকিৎসা খাতে দেশটির সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত উজ্জ্বল। বিশ্বের সেরা হাসপাতালগুলোর মধ্যে রয়েছে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, পাশাপাশি খ্যাতনামা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালও তালিকাভুক্ত রয়েছে শ্রেষ্ঠ হাসপাতালের সারিতে।
আর এই দুই বিশ্বখ্যাত হাসপাতালের প্রসেস কুলিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এয়ার কুলড স্মার্ট ইনভার্টার চিলার। বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়ালটন।
শিল্প বিশেষজ্ঞদের মতে, সিঙ্গাপুরের মতো প্রযুক্তিনির্ভর উন্নত দেশে ওয়ালটনের স্মার্ট চিলার ব্যবহৃত হওয়া বাংলাদেশের হাই-টেক পণ্য উৎপাদনে সক্ষমতার এক ঐতিহাসিক অর্জন।
ওয়ালটন জানায়, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দ্রুত বাড়ছে ওয়ালটন এসির জনপ্রিয়তা। টেকসই গুণগত মান, এআই ও আইওটি-নির্ভর উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং বিদ্যুৎ সাশ্রয়ী বৈশিষ্ট্য—এই সব কারণেই বৈশ্বিক ক্রেতারা ওয়ালটনের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
এই সাফল্যের ধারাবাহিকতায় সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের শীর্ষ প্রতিষ্ঠান ‘ফ্লেয়ার এম অ্যান্ড ই প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে দেশটিতে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারিত হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার স্থাপন করা হয়েছে।
ওয়ালটনের চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, “একসময় বাংলাদেশ সিঙ্গাপুর থেকে এসির কাঁচামাল আমদানি করত। এখন সেই সিঙ্গাপুরেই ওয়ালটন রপ্তানি করছে সর্বাধুনিক প্রযুক্তির চিলার ও ভিআরএফ সিস্টেম—এটি শুধু ওয়ালটনের নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়।”
তিনি জানান, সিঙ্গাপুরের নামকরা হাসপাতাল ও সুউচ্চ ভবনগুলোতে এখন ওয়ালটনের চিলার ও ভিআরএফ সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে ওয়ালটন দেশের একমাত্র ভিআরএফ ও স্মার্ট ইনভার্টার চিলার উৎপাদনকারী প্রতিষ্ঠান, এবং বিশ্বের মধ্যে নবম। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গবেষণা ও উদ্ভাবনে (R&I) বিনিয়োগ করছে, যার ফলে তাদের পণ্যে যুক্ত হয়েছে এআই, আইওটি, পরিবেশবান্ধব ও এনার্জি-ইফিশিয়েন্ট প্রযুক্তি।
ওয়ালটনের ভিআরএফ সিস্টেমে ব্যবহৃত হয়েছে বিপিএইচই প্রযুক্তি, রেফ্রিজারেন্ট পিসিবি কুলিং, অটো ডাস্ট রিমুভাল, লোড শেয়ারিং, টেন স্টেজ অয়েল কন্ট্রোল প্রযুক্তি, যা সিস্টেমকে করে তুলেছে আরও কার্যকর ও টেকসই।
চিলারের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ইনভার্টার কম্প্রেসর, স্মার্ট কন্ট্রোল সিস্টেম, কম শব্দ, স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা এবং সহজ রক্ষণাবেক্ষণ সুবিধা।
ওয়ালটন এসি অর্জন করেছে আন্তর্জাতিক মানের ISO 14001, ISO 45001, ISO 9001, CE ও RoHS সার্টিফিকেশন। পণ্যগুলো পরীক্ষিত হয় নাসদাত-ইউটিএস অ্যাক্রেডিটেড ল্যাবে।
বর্তমানে ওয়ালটনের লক্ষ্য বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর হাই-টেক পণ্য উৎপাদন হাবে রূপান্তর করা এবং বিশ্বের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের কাতারে স্থান পাওয়া।
ইতোমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারিত হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি










