শিশুদের নতুন ঠিকানা সাবেক রাষ্ট্রপতির বাড়ি
নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পৈতৃক বাড়িটি বর্তমানে একটি কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় আন্দোলনকারীরা ওই বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। তবে সেই সময় বাড়িটিতে কেউ উপস্থিত ছিলেন না।
সেই ঘটনার পর সাবেক রাষ্ট্রপতির একমাত্র ছেলে নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যদের সঠিক অবস্থান জানা যায়নি; অনেকের ধারণা তারা সপরিবারে বিদেশে চলে গেছেন। প্রায় এক বছর ধরে বাড়িটি পরিত্যক্ত ছিল এবং গেট তালাবদ্ধ ছিল। এলাকাবাসী অনেকসময় বাইরে থেকে বাড়িটি দেখতেন।
সম্প্রতি জানা গেছে, ওই বাড়িটি ভাড়া দিয়ে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল চালানো হচ্ছে। জিল্লুর রহমানের চাচাতো ভাই মরহুম তারা মিয়ার ছেলে নঈম আহমেদ এই স্কুলের একজন অংশীদার। স্কুলের মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত। নঈম আহমেদের সহায়তায় বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে, তবে শুধুমাত্র নিচতলা ভাড়া দেওয়া হয়েছে, দোতলা অংশ ভাড়া দেওয়া হয়নি।
ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অবস্থিত এই বাড়িটি ‘আইভি ভবন’ নামে পরিচিত, যা জিল্লুর রহমানের মরহুম স্ত্রী আইভি রহমানের নামে নামকরণ করা হয়েছিল। স্বাধীনতার পর পাঁচবার কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য ছিলেন জিল্লুর রহমান। তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে ঢাকার গুলশানে থাকতেন, তাই ভৈরবের বাড়িটিতে কেউ নিয়মিত থাকতেন না। একজন কেয়ারটেকারই বাড়িটির দেখাশোনা করতেন।
স্কুলের মালিক অধ্যক্ষ আবদুল বাসেত বলেন, “আমার স্কুল ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করি। জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া আমার পার্টনার ছিলেন, তিনি মারা গেছেন। এখন তার ছেলে নঈম আমার পার্টনার। নঈম বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িটি ভাড়া নেওয়ার ব্যবস্থা করেছে। ৫ আগস্টের পর বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, সংস্কারের জন্য আমার অনেক খরচ হয়েছে, যা আমি ভাড়া থেকে কর্তন করব। নিচতলা ভাড়া নিয়ে স্কুল পরিচালনা করছি, দোতলা ভাড়া নিইনি।”
নঈম আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জিল্লুর রহমানের পরিবারের অন্য সদস্যদের অবস্থানও জানা যায়নি। তার দুই মেয়ে কোথায় আছেন সেটিও অজানা।
মুসআব/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













