ডিজিটাল প্ল্যাটফর্মেও শেয়ারবাজারে স্বচ্ছতার অভাব, বিনিয়োগকারীরা শঙ্কিত
নিজস্ব প্রতিবেদক: তথ্য প্রকাশে স্বচ্ছতার অভাব এখনো বাংলাদেশের শেয়ারবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ জানিয়েছেন, এই ঘাটতি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে আছে।
বুধবার (০৮ অক্টোবর) ঢাকায় “Empowering Investors through Emerging Technology and Digital Finance” শীর্ষক সেমিনারে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এটি বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৫-এর ধারাবাহিক কর্মসূচির অংশ।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, প্রযুক্তিতে বড় বিনিয়োগ সত্ত্বেও শেয়ারবাজার প্রত্যাশিত সুফল পাচ্ছে না। এর মূল কারণ হলো বিভিন্ন স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয়ের অভাব। তিনি আরও উল্লেখ করেন, অনেক কোম্পানির আর্থিক তথ্য সঠিকভাবে প্রকাশিত হয় না, যা পুরো ইকোসিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলে।
সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, অটোমেশন ও ডিজিটালাইজেশনের পরও কিছু অনিয়ম ও প্রতারণা ঘটেছে। তিনি যোগ করেন, প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে রিপোর্টিং, সারভেলেন্স এবং মনিটরিং সিস্টেমকে আরও শক্তিশালী করতে হবে।
বিএসইসি কমিশনার সাইফুদ্দিন বলেন, “আমরা একটি পূর্ণাঙ্গ ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে চাই। এজন্য প্রযুক্তি কাঠামোর ঘাটতি এবং জবাবদিহিতার জায়গাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে।” তিনি উল্লেখ করেন, বিএসইসি সম্প্রতি Extended Business Reporting Model (এসবিআরএম) ফরম্যাটে আর্থিক প্রতিবেদন দাখিলের উদ্যোগ নিয়েছে, যা আন্তর্জাতিক মানসম্পন্ন মেশিন-রিডেবল ফরম্যাট। এতে গবেষণা, বিশ্লেষণ এবং নজরদারি অনেক সহজ হবে।
তিনি আরও বলেন, “এই উদ্যোগ সফল করতে অডিটরসহ সকল স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন। তথ্য প্রকাশে স্বচ্ছতা না আনলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। বাজারে অংশগ্রহণ কমছে, ফলে সম্পদের বৈষম্য বাড়ছে। এখনই সময় যৌথভাবে দায়িত্ব নেওয়ার।”
ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তার মূল প্রবন্ধে বলেন, উদীয়মান প্রযুক্তি, ব্লকচেইন ও ডিজিটাল ফাইন্যান্স বিনিয়োগকারীদের ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে রিয়েল-টাইম তথ্যের সীমিত প্রাপ্যতা ও ডিজিটাল প্রতারণার ঝুঁকি এখনও বড় সমস্যা।
সিডিবিএল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোতালেব চৌধুরী জানান, বিনিয়োগকারীদের সুবিধার্থে বিভিন্ন ই-সার্ভিস চালু করা হয়েছে। তিনি বিনিয়োগকারীদের মোবাইল, ইমেইল ও টিআইএন হালনাগাদ রাখার আহ্বান জানান, যাতে লেনদেন সংক্রান্ত তথ্য সঠিকভাবে পৌঁছায়।
সমাপনী বক্তব্যে ডিএসই পরিচালক মেজর জেনারেল (অব:) মো. কামরুজ্জামান বলেন, “আমাদের ব্যবহৃত প্রযুক্তি নিজস্বভাবে তৈরি করতে হবে। না হলে আমরা প্রযুক্তি সরবরাহকারীর ওপর নির্ভরশীল থাকব। নতুন প্রজন্মকে এই কাজে সম্পৃক্ত করতে হবে।”
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









