শেয়ারবাজারের তিন ব্যাংকের ২৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংকের মোট ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসির ৯৭৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরে বিএসইসির সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেট সাবর্ডিনেট বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত ২.৫ শতাংশ মার্জিন যোগ করে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে। বন্ডটি পরবর্তীতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।
অন্যদিকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮০০ কোটি টাকার নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুল রিডিমেবল ও ফ্লোটিং রেট সাবর্ডিনেট বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে। এর কুপন রেট হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ মার্জিন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। এ ক্ষেত্রে ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়া ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল ও রিডিমেবল বন্ড, যার কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ মার্জিনে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। এ বন্ড ইস্যুর ট্রাস্টি হবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, আর অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। বন্ডটি এটিবিতে তালিকাভুক্ত হবে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২
- টি-টোয়েন্টিতে শিরোপার হ্যাটট্রিক শিরোপা
- শেয়ার কারসাজিতে রেকর্ড জরিমানা, আদায় শুভঙ্করের ফাঁকি
- ঋণনির্ভর অর্থনীতি থেকে সরে শেয়ারবাজারভিত্তিক শিল্পায়ন চায় সরকার
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল
- ইরানে 'অ্যাসিড বৃষ্টি’ নিয়ে সর্বশেষ যা জানা গেলে
- হঠাৎ ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ১০ নির্দেশনা
- হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার
- ব্যাংকে আমানতে সর্বোচ্চ প্রবৃদ্ধি, তবে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, ৬ বছরের মধ্যে বড় ধস শেয়ারবাজারে
- ঋণের জালে থমকে গেল ইয়াকিন পলিমারের মালিকানা বদলের স্বপ্ন
- ইরানে উত্তরসূরি নির্বাচনে নতুন মোড়
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- সরাসরি হুঁশিয়ারি নাহিদ ইসলামের
- ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিলেন কাতারের আমির
- লাইভ করার সময় ভয়াবহ দুর্ঘটনা, আইসিইউতে ইউটিউবার
- ক্রেডিট-ডেবিট কার্ডের লেনদেনের রেকর্ড বৃদ্ধি
- ডিম খাওয়ার ৫ কারণ যা আপনার ইফতারকে করবে সুপার পুষ্টিকর
- সূচক পতনে নেতৃত্ব দিল ১০ কোম্পানি
- পুলিশে আবারও বড় ধরনের রদলবদল
- সূচক ধসে গেলেও চার কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও
- ০৮ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- নেইমারের নামে মামলা, জানা গেল কারণ
- এমপিওভুক্তির আবেদন মূল্যায়নে আর্থিক লেনদেন করলে বড় বিপদ
- বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদকের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- খালেদা জিয়ার কৃতিত্বের স্বীকৃতি নাতনির হাতে!
- পাটওয়ারী বনাম আব্বাস বিতর্ক এবার আদালতে!
- ইসলামের চিরশত্রু আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের ঘটনা!
- ট্রাম্পের কঠিন বার্তায় স্টারমারের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান
- যে কারণে নিউজিল্যান্ডের নাগরিকরা পালাচ্ছে!
- হঠাৎ মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
- উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়াতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন বিনিয়োগ
- বাংলাদেশের জন্য ভারতের নতুন বার্তা
- দেশের বাজারে আজকের স্বর্ণ-রুপার দাম
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়ে যা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার
- ইরানিদের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা
- ইউনিলিভারের ডিভিডেন্ড ঘোষণা
- ভ্যানগার্ড রুপালি ফান্ডের স্পটে লেনদেন শুরু
- গোল্ডেন জুবিলি ফান্ডের লেনদেন বন্ধ
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর











