দক্ষতা বাড়াতে বিএসইসি-সিএমজেএফ যৌথ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের জন্য ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক প্রতিবেদনসমূহের ফরেনসিক বিশ্লেষণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
তিনি বলেন, “সংবাদমাধ্যমের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রথম তথ্য সংগ্রহ করেন। তাই সঠিক সংবাদ বাজারে আস্থা বাড়ায়, স্থিতিশীলতা নিশ্চিত করে এবং মূলধন গঠনের পথ সুগম করে।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটিতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু আলী।শুভেচ্ছা বক্তব্য দেন এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী।
কর্মশালাটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনারস (এসিএফই) বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম কবির এবং সিএফই আরিফ মাহমুদ।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ শুধু সাংবাদিকদের জন্য নয়, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা সম্ভাব্য অনিয়ম অনেক সময় খালি চোখে ধরা যায় না।”
তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণ সাংবাদিকদের গভীর বিশ্লেষণ করার দক্ষতা দেবে। ফলে সংবাদ হবে আরও প্রমাণনির্ভর, জনস্বার্থে সহায়ক এবং বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “নিরপেক্ষ সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশ নয়, এটি এক ধরনের সামাজিক দায়িত্ব। বাজারে অপ্রমাণিত তথ্য বা গুজব ছড়ালে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তাই প্রতিটি সংবাদ হতে হবে ভারসাম্যপূর্ণ ও গবেষণাধর্মী। যত বেশি নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবেন, বিনিয়োগকারীদের আস্থা তত বাড়বে, বাজার তত শক্তিশালী হবে।”
তিনি আরও জানান, সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে বিএসইসি সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। “শুধু সাংবাদিকতা পুরস্কার নয়, ফেলোশিপ কর্মসূচিতেও আমরা সিএমজেএফকে যুক্ত করেছি। এতে কেউ কেউ আপত্তি জানালেও আমাদের উদ্দেশ্য একটাই—সাংবাদিকদের সঙ্গে দীর্ঘমেয়াদে ঘনিষ্ঠভাবে কাজ করা, যাতে তারা উচ্চ মানে পৌঁছাতে পারেন। এতে বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।”
শেষে তিনি বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্যভিত্তিক বাজার ব্যবস্থা ছাড়া কোনো শেয়ারবাজার টেকসই হতে পারে না।”
মুসআব/
পাঠকের মতামত:
- ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে দুই তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ১৯৭ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক
- সাউথইস্ট ব্যাংকের এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ
- তিন বছর মেয়াদি গ্রিন বন্ড ছাড়ার সিদ্ধান্ত
- রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষ/ণ
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় ধাক্কা; নতুন নিয়মে দেশে ফিরতে হবে
- ভারত পেরিয়ে এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী লীগ’!
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন চাঞ্চল্য
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিল দিল্লি
- বিএনপি-ছাত্রদলকে দায়ী করে সরব হাসনাত-সারজিস
- বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় সুখবর দিল স্পেন
- যেভাবে নামকরণ হলো ‘ককরোচ জনতা পার্টি’র
- বিদেশে স্বামী, দেশে প্রেমিক—শেষে কোটি টাকার কেলেঙ্কারি
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ রেইস ম্যানেজমেন্ট
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে দুই তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ১৯৭ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক
- সাউথইস্ট ব্যাংকের এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ
- তিন বছর মেয়াদি গ্রিন বন্ড ছাড়ার সিদ্ধান্ত




