নেপালের উদাহরণ দিয়ে ইনিয়ে-বিনিয়ে যা বলছে আ.লীগরা
নিজস্ব প্রতিবেদক: নেপালে সাম্প্রতিক সরকার পতনের ঘটনা ও তার পরবর্তী রাজনৈতিক রূপান্তর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন-পরবর্তী রক্তক্ষয়ী পরিস্থিতির প্রেক্ষাপটে, নেপালের ঘটনাপ্রবাহকে সামনে এনে তুলনামূলক আলোচনায় মেতে উঠেছে রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী ও গণমাধ্যম।
নেপালে একটি তুলনামূলকভাবে ছোট সামাজিক ইস্যুকে কেন্দ্র করে তরুণ সমাজ রাস্তায় নামে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়। উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে তখনকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। দায়িত্ব গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের শিক্ষাঙ্গনে ফিরে যায়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, নেপালের আন্দোলনকারী তরুণরা জনজীবনে বিভ্রাট ঘটানো ও ধ্বংসযজ্ঞের জন্য প্রকাশ্যে ক্ষমা চান, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়। এ পরিস্থিতিকে অনেকেই “গণতান্ত্রিক আত্মশুদ্ধির দৃষ্টান্ত” বলে অভিহিত করেছেন।
বাংলাদেশে ২০২৫ সালের কোটা সংস্কার আন্দোলন এক ভয়াবহ ও রক্তক্ষয়ী মোড়ে গড়ায়। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হাজারো মানুষ প্রাণ হারান। সরকারিভাবে মৃতের সংখ্যা ১,০০০ বলা হলেও, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রকৃত সংখ্যা প্রায় ১,৫০০ জন।
আন্দোলনকারীরা সরকারি ভবন, মন্ত্রীদের বাসভবন এমনকি সংসদ ভবনেও হামলা চালান। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয় যে, সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে। এর মাধ্যমে দেশে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
আওয়ামী লীগঘনিষ্ঠ একাংশ নেপালের শান্তিপূর্ণ রূপান্তরকে বাংলাদেশের সহিংস বাস্তবতার বিপরীতে দাঁড় করিয়ে তুলনামূলক ব্যাখ্যা দিচ্ছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাংবাদিক নাঈম নিজাম লিখেছেন,"নেপালের শিক্ষার্থীরা ক্ষমতার ভাগ চায়নি, চাঁদাবাজি বা লুটপাট করেনি। তারা ক্ষমা চেয়ে ক্লাসে ফিরেছে। নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করা হয়েছে। এই শান্তিপূর্ণ মানবিক নেতৃত্বের প্রতীক হচ্ছেন সুশীলা কারকি।"
অন্যদিকে প্রবাসী সাংবাদিক মাস্কওয়াইথ আহসান রসিকতা করে মন্তব্য করেন,"নেপালী পারে, নেপালী পারবে; শুধু আমরাই পারব না।"তিনি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী তরুণদের হাত মেলানোর একটি ছবি পোস্ট করে বাংলাদেশের তরুণদের ‘মব রাজনীতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন।
আলোচনাগুলোর একটি বড় অংশ জুড়ে রয়েছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দ্বৈরথ। আওয়ামী লীগপন্থী মহলের দাবি, নেপালের তরুণরা ধ্বংসযজ্ঞের দায় স্বীকার করে রাষ্ট্রকে সহযোগিতা করেছে, অথচ বাংলাদেশের আন্দোলনে তা অনুপস্থিত ছিল। তাদের মতে, বাংলাদেশে শিক্ষার্থীরা ‘ক্ষমতার ভাগ’ চেয়েছে, যা আন্দোলনের লক্ষ্যকে দুর্বল করেছে।
তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক এই তুলনাকে একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন। তাঁদের মতে,“নেপালের শান্তিপূর্ণ পরিবর্তন আর বাংলাদেশের রক্তক্ষয়ী অভিজ্ঞতাকে এক কাতারে এনে উপস্থাপন করার চেষ্টা বাংলাদেশের দমন-পীড়নের ভয়াবহতা আড়াল করার কৌশল। বাস্তবতা হলো, বাংলাদেশে রাষ্ট্রীয় সহিংসতা ছিল বহুগুণ বেশি, এবং আন্দোলনের জবাবে সরকার ন্যূনতম রাজনৈতিক উদারতাও দেখায়নি।”
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













