চারদিনে সূচক ফিরেছে ১৫৫ পয়েন্ট, লেনদেনে ফিরছে গতি
নিজস্ব প্রতিবেদক: ভূ-রাজনৈতিক উত্তেজনার ছায়া কাটিয়ে আবার চাঙা হয়ে উঠছে দেশের শেয়ারবাজার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা দ্রুত কাটিয়ে উঠেছে ইসরায়েল-ইরানের যুদ্ধবিরতির খবরে। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসছে এবং টানা চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫৫ পয়েন্ট।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়লে বাজারে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। বিনিয়োগকারীরা দ্রুত শেয়ার বিক্রির দিকে ঝুঁকে পড়েন, যার ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমে যায়। একই দিনে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়ে দাঁড়ায় ২৭১ কোটি ৭০ লাখ টাকায়।
তবে আতঙ্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরের দিন সোমবার আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির খবরে বাজারে ফিরে আসে স্থিতিশীলতা। বিনিয়োগকারীরা আবারও সক্রিয় হয়ে ওঠেন। ওই দিন ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বাড়ে এবং লেনদেন কিছুটা বেড়ে দাঁড়ায় ২৭৬ কোটি ৫৩ লাখ টাকায়।
পরবর্তী দিনগুলোতেও বাজারে ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকে। মঙ্গলবার সূচক আরও ২২ পয়েন্ট বাড়ে এবং লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩৭২ কোটি ৭০ লাখ টাকায়। বুধবার ডিএসইএক্স সূচক প্রায় ৫০ পয়েন্ট বৃদ্ধি পায় এবং লেনদেন বেড়ে হয় ৪১৩ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার বাজারে আরও চাঙ্গাভাব দেখা যায়। আজ ডিএসইর সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট এবং লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকায়, যা সপ্তাহের সর্বোচ্চ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বাজারের চিত্র ইতিবাচক। সিএসইর সার্বিক সূচক এবং লেনদেন প্রতিদিনই বাড়ছে। আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১৭২ পয়েন্ট, যেখানে আগের দিন বেড়েছিল ৫৪ পয়েন্ট। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ৯০ লাখ টাকা, যা আগের দিনের ৪৩ কোটি ৭৯ লাখ টাকার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
বাজার বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা সাধারণত বাজারে অস্থিরতা তৈরি করেছিল। তবে সংঘর্ষ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত হওয়ায় বাজার দ্রুত ঘুরে দাঁড়ায়। যুদ্ধবিরতির খবরে বিনিয়োগকারীরা আবার আশাবাদী হয়ে উঠেছেন, যার ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে বাজারে প্রতিফলিত হয়েছে।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আন্তর্জাতিক পরিস্থিতির স্থিতিশীলতার পাশাপাশি দেশীয় অর্থনীতির সুষম উন্নয়ন, রাজনৈতিক স্থিতি এবং বাজার সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। শেয়ারবাজারে স্থায়ী উন্নয়নের জন্য এমন ইতিবাচক ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ (২৬ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.১৯ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৯৯টির দর বেড়েছে, ৪৬টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ২১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৪৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন ৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬২টির, কমেছে ৩৮টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭২.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৩.৮৬ পয়েন্ট বেড়েছিল।
মিজান/
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত





.jpg&w=50&h=35)


